রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, মাজারদিয়াড় খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৪, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পদ্মা নদীর তীরে চর মাজারদিয়াড় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চর মাজারদিয়াড় এলাকায় উৎপাদিত কৃষিপণ্য রাজশাহী শহরে বিক্রির জন্য খেয়াঘাট ব্যবহার করতে হয়। কিন্তু ঘাটে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয় না। ইজারাদাররা নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ও অযৌক্তিক টোল আদায় করেন বলে অভিযোগ করেন তারা। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষকে হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয় বলেও দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, পদ্মা নদীর ভাঙনে প্রতিবছর বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পরিবহন ছাড়া এই ঘাটে উল্লেখযোগ্য কোনো বাণিজ্যিক কার্যক্রম নেই।

 

মানববন্ধনে জানানো হয়, পবা উপজেলার ৪ নম্বর হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর মাজারদিয়াড় এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। এলাকায় কোনো গরুর করিডোর বা সীমান্ত পারাপারের পথ না থাকায় স্থানীয়দের দাবি, খেটে খাওয়া মানুষের স্বার্থে মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিল করা হোক।

মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চর মাজারদিয়াড় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মৃত ব্যাক্তির জমি গোপনে বিক্রয়ের অভিযোগ

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন: আরডিএর চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

পহেলা বৈশাখে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ঈশিতা ইয়াসমিন

চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বইমেলার শেষ দিনে ছন্দপুরের যাত্রা শুরু 

ঈদুল ফিতরে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে মৃত্যু

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, বরখাস্ত ২ গেটম্যান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial