রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবে মেতে উঠেছে রাবির ফোকলোর বিভাগ 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

 

ফাহিমা করিম বন্যা ,রাবি প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফোকলোর বিভাগের দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে মেতে উঠছেন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও ৬ষ্ঠ আন্তর্জাতিক ফোকলোর সেমিনারের আয়োজন করেছেন বিভাগটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক ড. মো. মাবহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ও বিভাগের শিক্ষক ড. আমীরুল ইসলাম কনক সহ ফোকলোর বিভাগের শিক্ষকবৃন্দ ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।

পরে ফোকলোর বিভাগের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ফোকলোরের বিষয়বস্তু আমাদের জীবনের সকল জায়গায় জড়িয়ে আছে। যা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারিনা। প্রত্যেকটা পর্যায়ে বা অধ্যায়ে আমাদের ফোকলোরের প্রয়োজন রয়েছে। একজন মানুষের জীবন ধারাকে তুলে ধরে ফোকলোর। টাকা কিন্তু একটি কাগজ মাত্র, কিন্তু সেই কাগজটির বিনিময়ে আমরা পণ্য পাচ্ছি। এই কাগজের পিছনেও একটি গল্প লুকিয়ে আছে যা নিয়ে কাজ করে ফোকলোর। এ বিভাগ থেকে পড়াশোনা করে অনেক কিছু করা যায় এবং অনেকেই ভালো জায়গায়ও আছেন বলে জানান তিনি।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগ ২৫বছর পদার্পণ করায় রজতজয়ন্তী উৎসব পালন করছে। এতে প্রায় সাড়ে সাত শতাধিক সাবেক-বর্তমান শিক্ষার্থী অংশ নিয়েছেন। নাচ-গান ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বাঙালির সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করছে শিক্ষার্থীরা। বাঙালির শিকড় সন্ধানে ১৯৯৮ সাল থেকে শুরু হওয়া এই বিভাগটি আজ ২৫ বছরে পদার্পণ করেছে। আমাদের যে আত্মপরিচয় ও বাঙালির সঠিক পরিচয়ের ইতিহাস একমাত্র ফোকলোরের মাধ্যমেই অনুসন্ধান করা সম্ভব বলে জানান তিনি।

 

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বারিন্দ মেডিকেলের নার্সিং সুপারকে জোর করে বহিষ্কারের অভিযোগ

আরএমপির উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কারারক্ষীকে বদলি করায় ক্ষোপে উর্ধতন কর্মকর্তাদের হয়রানিসহ মিথ্যাচারের অভিযোগ 

বেসরকারী পর্যায়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে : স্বাস্থ্য মন্ত্রী

৩ লাল কার্ড, ২ গোল, ১ ম্যাচ — আগুন দিয়ে শুরু হলো বিশ্বকাপ!

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ৭ সদস্য কক্সবাজার হাসপাতালে ভর্তি

Świeże Casino Online – Przewodnik po Najbardziej aktualnych Serwisach Do gier

Świeże Casino Online – Przewodnik po Najbardziej aktualnych Serwisach Do gier

তথ্য অধিকার আইনে আবেদন গ্রহণে অনীহা, রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশ্ন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ইবিএ প্রকল্পের খালের টাকা জলে

খুনি হাসিনার প্রেতাত্মা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু – রবি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial