রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নওগাঁয় প্রাইভেট কার থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৯:১৭ পূর্বাহ্ণ

শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীর চারমাথা এলাকা থেকে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব। এসময় মাদক পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।

 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নওগাঁ সার্কিট হাউসে এক প্রেস বিফ্রিং এ কথা জানায় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।

 

গ্রেপ্তারকৃত নাম মনির হোসেন (৪২) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মোসলেমের পুত্র ।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, বুধবার মাদক ব্যবসায়ী মনির ও আলমগীর কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কার এ গাঁজা বহন করবে বলে জানতে পারে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ অভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চারমাথা নামক স্থানে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দিয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করার সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকায়িত ৭২ কেজি গাঁজা পরিবহনকালে মাদক সম্রাট মনিরকে প্রাইভেট কারসহ গ্রেপ্তার করে। তবে চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামির প্রাইভেট কারে লুকায়িত অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

মেজর শেখ সাদিক বলেন,গ্রেপ্তারকৃত আসামী মনির ও পলাতক আসামী আলমগীর (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়। আটককৃত মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল।

 

গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বেলপুকুর থানার অভিযানে দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বাঁশখালীতে মৎস্যজীবী লীগের নেতা গ্রেপ্তার

এডভোকেট শফিকুল ইসলাম মিলনের সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, দুর্ভোগে ৫৬ হাজার গ্রাহক

রশিদে ১০, আদায় ২০! তাহেরপুর হাটে খাজনা কেলেঙ্কারির অভিযোগ

রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আরএমপি’র মতবিনিময় সভা

রাজশাহীতে প্রতিপক্ষের হামলার শিশু আহত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

মাদকসহ আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দিলেন বোয়ালিয়া থানা পুলিশ 

দালাল যখন অফিস পরিচালনা করবে জনগণ তখন চরম ভোগান্তিতে পড়বেই

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial