রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নওগাঁয় ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে আট প্রধানের বিরুদ্ধে থানায় মামলা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ

 

শাকিল হোসেন , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: 

নওগাঁর সাপাহারের সরফতুল্লাহ ফাজিল মাদরাসা কেন্দ্রে ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে আট মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কেন্দ্র সচিব মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করেন। এর আগে ওই দিন সকালে আরবী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে ৫৯ জন ভূয়া দাখিল পরীক্ষার্থীকে আটক করা হলেও পরবর্তীতে তাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আসল পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

 

ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো আটটি মাদ্রাসার মধ্যে তিনটি সদ্য এমপিওভুক্ত এবং পাঁচটি নন এমপিওভুক্ত। এগুলো হলো, সাপাহারের সিমুলডাঙা দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), মানিকুড়া দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), বলদিয়াঘাট দাখিল মাদ্রাসা (সদ্য এমপিওভুক্ত), পলাশডাঙা দাখিল মাদ্রাসা, দেওপাড়া দাখিল মাদ্রাসা, আলাদিপুর দাখিল মাদ্রাসা, তুলসিপাড়া দাখিল মাদ্রাসা, আন্ধারদীঘি দাখিল মাদ্রাসা।

 

এজাহার সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় আরবী ২য় পত্র বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে কিছু ভূয়া পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন সচিবের এমন নির্দেশে কক্ষ পরিদর্শকগণ খাতা স্বাক্ষর করার সময় বিষয়টি নিশ্চিত হয়ে কেন্দ্র সচিবকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এরপর সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। এসময় শিক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিষ্ট্রেশন কার্ড, ছবিসহ প্রয়োজনীয় সবকিছু যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাই শেষে এই ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে সনাক্ত করে তাদের প্রথমে আটক করা হলেও পরবর্তীতে তাদের বয়স কম হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।

 

এজাহারে আরও জানা যায়, এই কেন্দ্রে ৪০ টি মাদ্রাসার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে ৮৯৮ জন পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে সিমুলডাঙা দাখিল মাদ্রাসা থেকে ১১ জন, পলাশডাঙা দাখিল মাদ্রাসা থেকে ৮ জন, দেওপাড়া সিংপাড়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন, আলাদিপুর দাখিল মাদ্রাসা থেকে ১ জন, তুলসিপাড়া দাখিল মাদ্রাসা থেকে ১৪ জন, বলদিয়াঘাট দাখিল মাদ্রাসা থেকে ২ জন, আন্ধারদীঘি দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন, মানিকুড়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন ভূয়া পরীক্ষার্থী কেন্দ্রে এসে পরীক্ষা দিচ্ছিলেন। এদের মধ্যে অধিকাংশই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

 

এবিষয়ে কেন্দ্র সচিব মো. মোসাদ্দেক হোসেন বলেন, গোপন সূত্রে জানতে পেরে তাৎক্ষণিক ভাবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। স্যাররা এসে কক্ষ পরিদর্শকদের সহায়তায় এই ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীদের সনাক্ত করেন এবং ওই ৮টি মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন। এরপর রাতেই আমি বাদী হয়ে ওই আটজন মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করি।

 

সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ৫৯ জন ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো সেই প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইন ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করেছেন কেন্দ্র সচিব। এখন তারা পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রশিদে ১০, আদায় ২০! তাহেরপুর হাটে খাজনা কেলেঙ্কারির অভিযোগ

রাসিকে নতুন ভাবনা: প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী

বাহারি নামের বৈচিত্র্যময় পিঠায় চলছে উৎসব

ফ্ল্যাট হাতানোর চেষ্টায় জেলায় জেলায় ১৯টি মিথ্যা মামলা দায়ের

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ, ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বরেন্দ্র অঞ্চলের পানিবৈষম্য: মানবাধিকার সুরক্ষায় জরুরি আহ্বান

বরেন্দ্র অঞ্চলের যুব ঐক্য আরও শক্তিশালী, ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

রাজশাহীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়ার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial