রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নগরীর ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসুচি 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ২৯, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই’ এ প্রতিপাদ্য নিয়ে নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি করেন রাজশাহী মহানগরীর ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী সিটি গ্রীন সিটি, ক্লিন সিটি ও সবুজে ঘেরা নগরী অব্যাহত রাখতে এ আয়োজন করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপশহর দড়িখরবনা এলাকায় বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মহানগরের যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।

উদ্বোধনকালে রাজশাহী মহানগরের যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি মহোদয় বলেন, জীবের অস্তিত্ব রক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। নগরীর সৌন্দর্য্য রক্ষায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণের সাথে সাথে এগুলোর পরিচর্যা করতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ, বৃক্ষরোপণসহ বিভিন্ন ক্ষেত্রে এ নগরী ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। ব্যাপক বৃক্ষরোপণের ফলে বিভিন্ন প্রজাতির ফুল পাখির সমারোহে এ নগরীর সৌন্দর্য্য আরও বৃদ্ধি পাবে। সবুজ পরিবেশ বান্ধব নগরীর আরও বসবাসের উপযোগী হয়ে গড়ে উঠবে। পরিবেশের উন্নয়নে নগরীতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম করাই ১৫ নাম্বার ওয়ার্ডের সকল নেতাকর্মীদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

উত্তো কর্মসূচির আয়োজন করেন ১৫ নাম্বার ওয়ার্ডের মধ্য পাড়ার বিএনপির প্রতিষ্ঠাতা মো: আশরাফুল ইসলাম সাহেব ও মো: সোহেল রানা, ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপির সাবেক-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শামুকদম থানার যুবদলের সদস্য নাদিম আব্দুল্লাহ সহ আরও নেতাকর্মীরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ক্যাং থেকে ডক্টর ডুম: যেভাবে বদলে গেল মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমার গল্প

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে জামিনে ফিরে তাণ্ডবের অভিযোগ, অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও লুটপাট

ত্যাগী রাজনীতিক থেকে কাউন্সিলর প্রার্থী—১৮ নম্বর ওয়ার্ডে সোহেলের জনপ্রিয়তা বাড়ছে

কোটাভঙ্গ, পদোন্নতি বাণিজ্য ও নথি গোপন —রেলওয়ে পশ্চিমাঞ্চলে ভয়াবহ অনিয়মের চিত্র

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

মন্ত্রীর বাসভবনের সামনে আমরণ অনশন: খাসজমির আশ্বাসে ভাঙলো কর্মসূচি

সম্প্রীতি, ঐক্য ও ইতিবাচক রাজনীতির আহ্বান সৈকত পারভেজের

শাহমখদুম থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial