রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মন্ত্রীর বাসভবনের সামনে আমরণ অনশন: খাসজমির আশ্বাসে ভাঙলো কর্মসূচি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৪, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ভূমিহীনদের তিন দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শেষে খাসজমি বন্দোবস্তের আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজশাহী শহরের পদ্মা আবাসিক এলাকায় তার নিজ বাসভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারীরা সকাল থেকেই মন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। পরে মন্ত্রী নিজেই ঘটনাস্থলে এসে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

বেলা ১১টার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভূমিমন্ত্রী বলেন, মাত্র ৪ ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা ‘অন্যায় ও চক্রান্তমূলক’। তিনি বলেন, “উচ্ছেদ করতে হলে অন্তত ৬-৭ দিন সময় দেওয়া উচিত। হঠাৎ করে ঘরবাড়ি ভেঙে দেওয়া মানবিক নয়।”

মন্ত্রী আরও বলেন, অতীতের কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ব্যর্থতার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকা সরকারের নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি সাবেক সরকারের আমলে স্থানীয় ভূমিদস্যুদের কঠোর সমালোচনা করে বলেন, “লিটন, শাহু ও সাচ্চুর মতো ভূমিদস্যুরা জনগণের সম্পদ দখলের চেষ্টা করেছে। ৭০ বছর আগের মালিকানা দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখলের সুযোগ নেই।”

ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনি লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের পরামর্শ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার ঘোষণাও দেন তিনি।

খাসজমি প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টনে সরকার আন্তরিক। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ না করে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

বরেন্দ্র অঞ্চলের যুব ঐক্য আরও শক্তিশালী, ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

দায়িত্ব নিয়েই রিটনের চমক: রাসিক কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আরএমপিতে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালগঞ্জের এক গোলাপীর দুর্নীতিতে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর

সেবা মেডিকেল কমপ্লেক্স এর পরিচালক হারুনের সিজার অপারেশনে তাসলিমার জীবন সংকটাপন্ন 

আরএমপির উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

দেবীগঞ্জে ঈদগাহে চাঁদা তোলার অভিযোগে যুবককে গণপিটুনি

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial