রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নাটোরের (বিএডিসি) তে টাকা ছাড়া মেলে না প্রকল্প

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জানুয়ারি ১৩, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর এলাকায় সেচ প্রকল্প স্কীমের স্থানান্তর করণে নাটোরের (বিএডিসি) প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেনকে চাহিদা মতো ঘুষ না দেওয়ায় এবং বেশি টাকা ঘুষের বিনিময়ে প্রকৃত কৃষককে সেচ প্রকল্পের স্কীম বরাদ্ধ না দিয়ে বড়াইগ্রাম উপজেলার বরাদ্দকৃত প্রকল্পটি অন্য উপজেলায় স্থাপন করার অভিযোগ উঠেছে।

বিএডিসির সেচ প্রকল্প স্কীম স্থানান্তর বিষয়ে ভুক্তভোগী হুমায়ুন কবির জানান, আহমেদপুর আমার নিজ মৌজায় আমি সেচ প্রকল্প স্কীমের জন্য ২০২০ সালে আবেদন করি এবং আমি এই উপজেলার সর্বপ্রথম আবেদনকারী। আবেদনের পর নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেনের সাথে দেখা করি এবং তিনি আমাকে বলেন, আমাদের আন অফিসিয়াল অনেক খরচ আছে, ঊর্ধ্বতন অফিসারদের টাকা দিতে হয়। তিনি কাজ শুরুর পূর্বেই আমার কাছে দুই লক্ষ টাকা দাবি করেন। পরে আমি এক লক্ষ টাকায় তার প্রস্তাবে রাজি হই এবং তার ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা প্রদান করতে চাইলে তিনি পরের দিন সন্ধ্যায় আমাকে নাটোরের মাদ্রাসা মোড়ে বিসমিল্লাহ হোটেলে দেখা করতে বলেন। ঐ সময় তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দেই এবং দশ দিন পূর্ণ হলে বাকি ৫০ হাজার টাকা দেওয়ার কথা থাকে। আমার বাবা অসুস্থ অবস্থায় মেডিকেলে থাকার কারণে টাকা দিতে বিলম্ব হওয়ায় তিনি প্রচন্ড রেগে জান এবং বলেন,আপনার প্রকল্প হবে না। ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, পরবর্তীতে তিনি আমার পার্শ্ববর্তী দিয়াড় সাতুরিয়া মৌজায় মামদুদ হোসেনের গভীর নলকুপে ৮০ হাজার টাকার বিনিময়ে ১৬’শ ফিট পাইপ লাইন বরাদ্দ দেন যেন আমার স্কীম ক্ষতিগ্রন্থ হয়। আমি যেন কোনো ভাবেই প্রকল্প না পাই এজন্য তিনি আহমেদপুরের সেলিম রেজার কাছ থেকে এক লক্ষ টাকা নেয় একটি ড্রাগওয়েল করে দেয়ার জন্য । সেখানে ড্রাগওয়েল করার মতো পর্যাপ্ত জমিও তার নেই । কিন্তু আমার স্কীম ক্ষতিগ্রন্থ করার জন্য তিনি বিভিন্ন সময় মামদুদ হোসেন, সেলিম রেজাকে দিয়ে আমার স্কীমের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে আসছে যা এখন পর্যন্ত চলমান। নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন আমাদের আহমেদপুর পশ্চিমপাড়া এলএলপি সেচ প্রকল্পটি না হওয়ার জন্য অদ্যাবধি তান্ডব চালাচ্ছেন। ঐ নির্বাহী প্রকৌশলীর ঘুষের চাহিদা মিটাতে না পারায় ও বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় আজও আমাদের ভাগ্যে এলএলপি সেচ স্কীম জুটেনি। ২০২০ সালে পার্টিসিপেশন ফি জমা দেওয়ার পরও এখন পর্যন্ত হয়রানী হতে হচ্ছে। শুধু তাই নয় ঐ নির্বাহী প্রকৌশলী টাকার বিনিময়ে ২০২২-২০২৩ অর্থবছরে নাটোর সদর উপজেলা থেকে শরিফুল ইসলাম ও বাগাতিপাড়া উপজেলা থেকে বাবুল হোসেন কে ১.৫ কিউসেক এলএলপি সেচ প্রকল্প বড়াইগ্রাম উপজেলার আটঘড়িয়া মৌজায় বরাদ্দ দেন, যা সম্পূর্ণ সেচ নীতিমালা বিরোধী। এ বিষয়ে আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) চেয়ারম্যান বরাবর গত ১০/৩/২৪ ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেছি। বড়াইগ্রাম উপজেলায় সেচ কমিটির অনুমোদন ব্যতিত কিভাবে অন্য উপজেলা হতে সেচযন্ত্র স্থাপন করা হলো তা আমাদের বোধগম্য নয়।

 

অনিয়ম ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাটোর বিএডিসি’র প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেনে জানান, অভিযোগকারী হুমায়নের বিরুদ্ধে মামলা জটিলতার কারনে সেচ প্রকল্প স্কীমের স্থানান্তর কার্যক্রম সম্ভব হয়নি, উক্ত বিষয়টি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) র ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত রয়েছেন।

তিনি আরও জানান, আমার বিরুদ্ধে ঘুষ লেনদেন সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার, এলাকাবাসীর স্বস্তি ফিরলো

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ও মাদকদ্রব্য উদ্ধার

যৌতুক বিহীন ২০ জোরা রিয়ে দিনাজপুরে

দুর্গাপুরে সিজার কালে প্রসূতির মৃত্যুর অভিযোগ

আইন অমান্য করে পুকুর খননের লিস্টের টপ রাজশাহীর বাঘা

নাগরিক সনদ অনুযায়ী সেবা প্রদান, প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রাজশাহী-৩ আসনের জামায়াত প্রার্থী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ভ্রাম্যমান আদালতে বিস্কুট বেকারীকে জরিমানা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial