রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ১৬, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সড়ক পরিবহনের বিএনপির দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই গ্রুপের বেশির ভাগ মানুষ বর্তমানে বিএনপির রাজনীতিতে জড়িত। মানববন্ধন করতে গিয়ে আধিপত্য বিস্তারিত কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে রাজশাহী সড়ক পরিবহনের একটি গ্রুপের সদস্যরা প্রসাশক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ান। এসময় বিপক্ষ গ্রুপের লোকজন সেখানে হাজির হয়ে তাদের কর্মসূচি বন্ধের বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন নেতা রাকেশ গ্রুপের সদস্যরা সড়ক পরিবহনের বর্তমান কমিটি প্রত্যাখ্যান করে দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও মানববন্ধনের আয়োজন করেন। এর কিছুক্ষণ পরেই বর্তমান কমিটি অর্থাৎ হেলাল গ্রুপের নেতারা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান গনমাধ্যমে কর্মীদের বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচির উদ্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে দাঁড়ালে তাঁরা আমাদের উপর হামলা চালায়। তাঁরা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখল নিয়েছে।

তিনি আরো বলেন, আমরা চাই এখানে প্রশাসক নিয়োগ করা হোক। এরপর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা সড়ক পরিবহণের দায়িত্ব নিবে। কোনো অবৈধ প্রতিনিধি আমরা মানবো না।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রথমবারের মত হতে যাচ্ছে মুসলিম লাইফ স্টাইল এক্সপো

মোটর সাইকেলে লুকিয়ে আনা গাঁজাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরএমপি’র পৃথক অভিযানে গাঁজা, ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার উদ্ধার; গ্রেফতার ৪

পলাতক থেকে সাবেক মেয়র কন্যার সরকারি বেতন উত্তোলন 

টিকটকার রাজিয়া আইডি বটতলার মাদকের ‘গডফাদার’- আড়ালে থেকে চালাচ্ছে মাদক সাম্রাজ্য

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনায় নারী সদস্যকে নির্যাতন

রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন 

আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদে বসলেন নব-নির্বাচিত চেয়ারম্যান বকুল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial