রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৫, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অলকার মোড়ে অভিযান পরিচালনা করে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: গোলাম মোস্তফা জেমস রাজশাহী মহানগরীর পবা থানার সবসার গ্রামের মো: আলমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি গোলাম মোস্তফার বিরুদ্ধে ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। আজ ২৫শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি গোলাম মোস্তফা নগরীর বোয়ালিয়া থানার অলকার মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম দুপুর আড়াই টায় অভিযান পরিচালনা করে আসামি গোলাম মোস্তফাকে বোয়ালিয়া থানার অলকার মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলের শুভ উদ্বোধন 

নানা আয়োজনে রাজশাহীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার, উদ্ধার ৬০ পিস ইয়াবা

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই অপহরণকারী গ্রেপ্তার; অপহৃত উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬ ও মাদকদ্রব্য উদ্ধার

বিতর্ক পিছু ছাড়ছে না বোয়ালিয়া মডেল থানার, এবার ঘুষ গ্রহণের অডিও ভাইরাল

পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী ফিরে পেতে মানববন্ধন

রাজশাহী জেলা পুলিশের মানবিক উদ্যোগ: ফোন ও বিকাশের টাকা ফেরত

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৪ উদযাপন 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial