রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী ফিরে পেতে মানববন্ধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ২৫, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

মুন্না ইসলাম ‎পুঠিয়া (রাজশাহী)-  রাজশাহীর পুঠিয়ায় অপহরণের এক মাস পার হলেও নিখোঁজ স্কুলছাত্রী সামিহা খাতুনকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সন্তানকে ফিরে পাওয়ার দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন সামিহার পরিবার, স্বজন ও এলাকাবাসী।

পুঠিয়া বাজার এলাকার মিজানুর রহমানের মেয়ে গত ২৭ অক্টোবর প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই বাড়ির পাশ থেকে একটি সাদা প্রাইভেটকারে ৭-১০ জনের একটি দল সামিহাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর থেকে অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পরদিনই সামিহার বাবা মিজানুর রহমান পুঠিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মানববন্ধনে সামিহার বাবা অভিযোগ করেন, “এক মাস ধরে বিভিন্ন দপ্তরে ঘুরছি। এখনো মেয়েকে উদ্ধার করা যায়নি। এমনকি আমাকে অপহরণকারীদের সঙ্গে আপস করার কথাও বলা হয়েছে।”

সামিহার শিক্ষক নাজমুল হক মুক্তা বলেন, “এভাবে একজন শিক্ষার্থীর গুম হয়ে যাওয়া এবং দীর্ঘদিনেও উদ্ধার না হওয়া দুঃখজনক। প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। দ্রুত সামিহাকে উদ্ধার করে পরিবারকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে অন্যান্য বক্তারাও প্রশাসনের প্রতি অসন্তোষ জানিয়ে দ্রুত উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানান।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, “মেয়েটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করছি দ্রুত উদ্ধার সম্ভব হবে।”

তিনি আরও জানান, মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে—তাদের মধ্যে পাঁচজন জামিনে এবং একজন পলাতক রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চরবাগডাঙ্গার উন্নয়নের রূপকার প্যানেল চেয়ারম্যান নুরুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

হরর মূভি’র মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল -পররাষ্ট্র মন্ত্রী

রাজশাহী কারাগারে বন্দীদের জন্য সেহেরি ও ইফতারে বিশেষ আয়োজন 

মোহনপুরে মদ পানে ৪জন নিহত ঘটনায় তদন্তে এএসপি  

নওগাঁয় ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে আট প্রধানের বিরুদ্ধে থানায় মামলা

রাজশাহীতে হামের ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশু বেশি

লক্ষ্মীপুর মোড়ের সংঘর্ষ নিয়ে তোলপাড়, তদন্তে নামলো রাজশাহী মহানগর যুবদল

ঈদ উপলক্ষে রাজশাহীতে ১,২৩৭ পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ

আশুরার আদর্শ ধারণ করে মানবিক সমাজ গঠনের আহ্বান মাহফুজুর রহমান রিটনের

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial