রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২৫ মে ২০২৪ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৫, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শরিফুল রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি এলাকার মো: হায়দারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: শরিফুলের বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামি শরিফুলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শরিফুল পবা থানার বড়গাছী এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল দিবাগত রাত ১ টায় অভিযান পরিচালনা করে আসামি শরিফুলকে পবা থানার বড়গাছি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন আহ্বান

আবারো হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিককে হস্তান্তর করলো আরএমপি

রাজশাহী মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনারের যোগদান 

রাজশাহীতে রথ ঘুরতেই শুরু ‘চাঁদার রথ’ — স্বচ্ছ টাওয়ার থেকে সাগরপাড়া, লাখ টাকার খেলা

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপ দখল নিয়ে দুই পক্ষের লীলাখেলা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১

নোয়াখালীতে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী চেম্বারে বিজয়ের হাসি: মোড়া প্রতীকে ইমাম মেহেদীর জয়

সংবাদ প্রকাশের জেরে সামাজিক মাধ্যমে হুমকি,,থানায় জিডি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial