রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পলাতক যুবলীগ নেতা সোহেল রানার পুকুরে বিষ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ১৮, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারায় সোহেল রানা নামে পলাতক ও একাধিক মামলার আসামি এক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লায় ওই পুকুরে রুই, কাতলা ও অন্যান্য কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। স্থানীয়দের ধারণা, শুক্রবার রাতে পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

সোহেল রানা তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নুরপুর মহল্লার বাসিন্দা। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ক্যাডার বাহিনীর নেতৃত্ব দিতেন বলে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। এর আগে গত ২১ মার্চ ঈদের রাতে তাহেরপুর পৌর বিএনপির এক শীর্ষ নেতার অনুসারীরা সোহেল রানার বাড়িঘর ভাঙচুর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের প্রায় ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনি পলাতক থাকায় তাঁর স্বজনেরা পুকুরটি দেখাশোনা করতেন। নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার রাখা হয়নি।

সোহেল রানার স্বজনদের দাবি, পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩০ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে পুকুরটির দেখভাল করলেও নিরাপত্তাহীনতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। হুমকির কারণে পাহারাদার রাখা সম্ভব হয়নি।

তারা আরও জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ৫ আগস্টের পর থেকে যারা হুমকি দিয়ে আসছে, তাদের সন্দেহ করা হলেও এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। তাদের দাবি, থানায় গেলে অভিযোগ গ্রহণ করা নাও হতে পারে—এমন আশঙ্কা থেকে তারা আপাতত আইনি পদক্ষেপ না নিয়ে নীরব থাকাকেই বেশি নিরাপদ মনে করছেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

রাজশাহীতে রথ ঘুরতেই শুরু ‘চাঁদার রথ’ — স্বচ্ছ টাওয়ার থেকে সাগরপাড়া, লাখ টাকার খেলা

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

র‍্যাবের জালে অবশেষে মাদক সম্রাট কবির ২ কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার

রাজশাহীতে পেশকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন নাজির, দুদকের অনুসন্ধান শুরু

রাজশাহী মহানগরীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়ন করছে আরএমপি

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

ভোট গণনায় কারচুপির অভিযোগ, পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন

ইফতার পার্টি না করে কর্মচারীদের ঈদ উপহার দিল রাজশাহী শিক্ষা বোর্ড

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial