রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৮ জুন ২০২৬ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৮, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে।

নিহত পুলিশ কর্মকর্তা জীবন রহমান, বয়স ৪৫ বছর। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি ছিল। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দৌড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন জীবন রহমান।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ঘটনার বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোননিয়ে প্রবেশ করায় এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার 

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৪ ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজশাহীতে দালালের ছুরির মুখে সিকিউরিটি গার্ড — ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

রাজশাহীতে এগিয়ে যাচ্ছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

আরডিএ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে,অন্যের জায়গায় ইমারত নির্মাণ

নির্বাচনকে কেন্দ্র করে জিউপাড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজপাড়া থানায় দ্বি-বার্ষিক পরিদর্শনে আরএমপি কমিশনার ফয়েজুল কবির

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial