রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পুকুর জবর দখল ও চাদা নিতে আ, লীগ সন্ত্রাসী বাহিনীর হামলা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৭, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লিলি হল মোড়ের সরকারি খাল জবর দখল নিতে একজন মাছ চাষির বাসায় দেশিয় অস্ত্র নিয়ে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর হামলা সহ লুটপাটের অভিযোগ উঠেছে।

৬ এপ্রিল ( রবিবার ) সকাল ১০ ঘটিকায় সোবহান ও তার শ্যালক সাদ্দামকে তাদের চাষ করা পুকুর থেকে সরাতে সাদ্দাম ও সোবহানের বাসায় দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় আ,লীগের সন্ত্রাসী বাহিনী । হামলা করার পরেও তারা পুকুর ছাড়তে রাজি না হওয়ায় বিকেল ৪:৩০ মিনিটে দেশি অস্ত্র হাসুয়া, লোহার রড, লোহার পাইপ ও পিস্তল নিয়ে আবু সাইদ, তাহাজুল পিতা- মজিদ, মন্টু

পিতা: ভাদু ঘোষ, বাবু পিতা:আজিজুল, মেরাজ পিতা: বাবু, শরিফ পিতা: বাবু, মিলন পিতা: হাবিব, সম্রাট পিতা: শুকুর ও রফিকুল পিতা: খোকা হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করে এবং বাসায় প্রবেশ করে জমি বিক্রয়ের গচ্ছিত ১৬ লক্ষ্য ২০ হাজার টাকা, সোনা সব বিভিন্ন জিনিস লুটপাট করে এবং বাসা ভাঙচুর করে।

ঘটনা ও এলাকা বাসী সূত্রে জানা যায়, হামলা কারীরা বিগত সময়ে রাজশাহী মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক বেন্টুর পোষা সন্ত্রাসী বাহিনী ছিল। যাদের পাঠিয়ে বিভিন্ন লোকজনের উপরে হামলা চালিয়ে মীমাংসার নামে জায়গা জমি দখল ও টাকা হাতিয়ে নিত। এই সন্ত্রাসী বাহিনী ৫ তারিকের পর আত্মগোপনে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে। এই হামলায় আহত শুভহান (৩৬), পিতা: সোনা মিয়া, সাং:আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ২৪ টা সেলাই, আসলাম (৬২), পিতা: মৃত মুসলিম শেখ , সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ১০ সেলাই, রবি (২৪), পিতা: আসলাম, সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ৮ সেলাই, আনিকা বেগম (২৮), সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহীর নাকে ৩ টা সেলাই ও রাশিদা বেগম (৫০), স্বামী: আসলাম, সাদ্দাম (৩৬), পিতা: আসলাম, উভয় সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকা বাসী আরও বলেন, এখানে একটা সরকারি পুকুর রয়েছে যা সরকার ও ব্যক্তি মালিকানা নিয়ে ঝামেলা হয়ে আসছে। সেই পুকুর বিগত তিন বছর থেকে রাসেল, সাদ্দাম দুই ভাই ও তাদের বোন জামাই সুবহান নিজের অর্থ দিয়ে মাছ কিনে চাষাবাদ করে আসছে। ৫ আগষ্টের পর থেকেই অনেক জনের নজর সেই পুকুরে রয়েছে দখল নেওয়ার জন্য। বিভিন্ন জন বিভিন্ন সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দুই ভাই ও তাদের জামাইকে বিভিন্ন ভাবে হয়রানী করতে থাকে। আজ সকাল ১০ টায় আওয়ামীলীগের পোষ্য সন্ত্রাসী বাহিনী দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গলায় হাসুয়া ধরে অকথ্য ভাষায় গালি গালাজ সহ বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে বলে তারা যেনো মাছ তুলে নেয় নয়তো মাছের দাম নিয়ে পুকুর ছেড়ে দেই। সব রকম ভয়ভীতির পরেও বিবাদীর মনোভাব দুর্বল না হওয়ায় বিকেল ৪:৩০ মিনিটে আবারও হামলা করে বাসায় লুটপাট করে চলে যায়। যেই হামলায় ৫ জন গুরুতর আহত হয়ে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে হামলাকারী মিজানকে একাধিক বার ফোন দেওয়ার পরও ফোন না ধরায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আরেক হামলাকারী বাবু সিসি ক্যামেরা ফুটেজ থাকার পরও তিনি অভিযোগ অস্বিকার করেছে।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, হামলার ঘটনা জানা মাত্র ফোর্স পাঠানো হয়েছিল। এখনও কেউ অভিযোগ দেইনাই তারা চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ 

রাজশাহীতে অবৈধ প্লাস্টিক কারখানা: অনুমতি ছাড়াই চলছে উৎপাদন, ঝুঁকিতে হাজারো মানুষ

চারঘাট উপজেলা পরিষদ নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে কাজী মাহমুদুল হাসান (মামুন)

চট্টগ্রাম নাগরিক ফোরামের যৌথ সভার সিদ্ধান্ত দুর্নীতি ও সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী সংগঠন

মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর আদর্শে দেশ গড়তে চান – জামাতে ইসলামী 

রাজশাহীতে জাল নোটসহ কথিত ভুয়া সাংবাদিক শুকুর রানা আটক: অতীতেও রয়েছে নানা অপকর্মের অভিযোগ

নগরীর ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসুচি 

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ–মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

রাজশাহীতে উদ্ধার হওয়া ৮৪টি চুরি ও ছিনতাই হওয়া মোবাইল হস্তান্তর করলো আরএমপি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial