রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

প্রাইভেট কারের ড্যাশবোর্ডে গোপন কুঠুরি, দেড় কেজি হেরোইন জব্দ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ প্রাইভেট কারের ড্যাশবোর্ডের মনিটরের ভেতরে গোপন কুঠুরি—সেখানেই লুকানো ছিল দেড় কেজি হেরোইন। রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর বিশেষ অভিযানে এমন চাঞ্চল্যকর চালান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

এ ঘটনায় মো. মশিউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভয়া গ্রামের বাসিন্দা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসি জানায়, বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আলী আসলাম হোসেনের নির্দেশনায় এবং জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দামকুড়া থানার নতুন কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৫৫২৯) থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির মনিটরের পেছনে কৌশলে তৈরি করা গোপন স্থানে তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগে মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ছিল ৫০০ গ্রাম করে মাদক।

অভিযানে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এছাড়া আসামির কাছ থেকে একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, একটি ফিচার ফোন এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।

ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে -শিক্ষামন্ত্রী

মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

ধিক্কার ধর্ষকদের: রুখে দাও সম্মিলিত প্রতিরোধে!

সেবার মান বাড়াতে রাজস্বে জোর: জুনের আগেই রেকর্ড আয়ের লক্ষ্য রাসিকের

বিনা প্রতিদ্বন্দ্বীয় মেয়র হচ্ছেন শায়লা পারভীন

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ

পলাতক থেকে সাবেক মেয়র কন্যার সরকারি বেতন উত্তোলন 

জোরকরে চেয়ারম্যানকে পদত্যাগপত্রে স্বাক্ষর, সংবাদ সম্মেলনে অভিযোগ 

রাজশাহীতে জনতার প্রতিশোধ: বরখাস্ত ডিবি অফিসার গণপিটুনির শিকার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial