রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৪ মে ২০২৫ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বগুড়ার সমাবেশ সফল করতে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১৪, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ মে ২০২৫ তারিখে বগুড়ায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করতে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেব বাজার মুনলাইট গার্ডেনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় ৩০০ থেকে ৩৫০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় টিম লিডার রাসেল মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি।

সভায় সভাপতিত্ব করেন—রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ। সঞ্চালনায় ছিলেন—রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফলে দেশের জনগণ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনা পুনরুদ্ধারের পথে অগ্রসর হয়েছে।”

তাঁরা আরও বলেন, “বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা গণতান্ত্রিক আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচন করবে।” এ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সমাবেশ সফল করার জন্য সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তর আলোচনা হয় এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

১৮ বছর পর রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন 

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে -শিক্ষামন্ত্রী

রাজস্ব আদায় বৃদ্ধি করে দেশের উন্নতি ও বেকারত্ব দূর করতে চাই : এনবিআর চেয়ারম্যান

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

ঢোলবাদক ‌বিনয়বাঁশী জলদাস এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

রাজশাহীর নিরাপত্তায় নতুন অধ্যায়: দায়িত্ব নিচ্ছেন এসপি মোহাম্মদ নাঈমুল হাছান

‘আওয়ামী পুনর্বাসনের চেষ্টা বন্ধ ও পুরাতন কমিটি পুনর্বহালের দাবিতে সিবিএ’র সংবাদ সম্মেলন’

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর রহমান

রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আরএমপি’র মতবিনিময় সভা

সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial