রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ

নিরাপত্তার স্বার্থে এবং তেল সরবরাহ সংকটের কারণে সারাদেশের পেট্রোল পাম্প (ফিলিং স্টেশন) যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে বর্তমান চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে সারাদেশের পেট্রোল পাম্পগুলোতে তীব্র চাপ তৈরি হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, দেশে বিপুল সংখ্যক মোটরসাইকেল ব্যবহারকারী তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। দীর্ঘ সময় অপেক্ষা করায় তারা ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন।
একই সঙ্গে পাম্পে কর্মরত নজেলম্যানদের ওপরও বাড়তি চাপ পড়েছে। অতিরিক্ত কাজের চাপ এবং ক্রেতাদের ভিড়ে অনেক ক্ষেত্রে কথা কাটাকাটি ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিরামহীন ডিউটি করায় কর্মীরাও চাপে পড়েছেন।
সংগঠনটির দাবি, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নিরাপত্তা ঝুঁকি এবং তেল সরবরাহ সংকটের কারণে যে কোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাথাচাড়া প্রতিহত করতে বিক্ষোভ মিছিল

মতিহার থানা পুলিশের অভিযানে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

বোয়ালিয়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময় 

রাজশাহীকে ‘স্মার্ট, সুরক্ষিত ও স্বস্তির নগরী’ গড়তে সমন্বিত পদক্ষেপের ডাক

ভাষা শহীদদের প্রতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

ঈদুল ফিতরে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা

রাজশাহীর গোদাগাড়ী খাদ্য গুদামে অখাদ্য চাল, গরিবের ভাগ্যে ক্ষোভ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী জেলা পুলিশের মানবিক উদ্যোগ: ফোন ও বিকাশের টাকা ফেরত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial