রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বন্যার্তদের ত্রান নিয়ে ফেনীর উদ্দেশ্যে গেলেন মোহনপুরের শিক্ষার্থীরা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:বন্যাদূর্গত ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগীতার লক্ষ্যে ১৩ দিনের সংগ্রহকৃত ত্রান নিয়ে ফেনীর ফুলগাছী ও পরশুরাম এলাকায় রওনা দিয়েছে মোহনপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সদস্যের প্রতিনিধি দল৷

 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫ শতাধিক পরিবারকে সহায়তার উদ্দেশ্যে সংগ্রহ করা ত্রান প্যাকেটজাত করা হয়৷ এরপর একটি পিকআপ যোগে রাত ৮টায় প্রতিনিধি দলটি রওনা হয়৷

এসময় উপস্থিত রাজশাহী কলেজ শিক্ষার্থী প্রতিনিধি সোহেল রানা বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত ১৩ দিন থেকে মোহনপুর উপজেলার ৬টি ইউনয়ন পর্যায় থেকে আমরা ত্রান সামগ্রী সংগ্রহ করি৷ এসব ত্রান সামগ্রী নিয়ে আজ আমাদের ১০ জন প্রতিনিধি ফেনীর উদ্দেশ্যে রওনা হয়৷

 

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি রুবেল হাসান জানান, ত্রান সামগ্রীর মধ্যে আমরা চাল, ডাল, তেল, মসলা ও মোমবাতি রেখেছি৷ বন্যা পরবর্তী সময়ে এইসব সামগ্রী তাদের জীবন ধারনে কিছুট সস্তি বয়ে আনবে৷

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শিক্ষার্থী প্রতিনিধি সোহেল রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রতিনিধি রুবেল হাসান, চিকিৎসক আনোয়ার হোসেন, ইউনিয়ন প্রতিনিধি মামুন, জাহানাবাদ ইউনিয়ন প্রতিনিধি তরিকুলসহ মোহনপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় নৌকাডুবিতে রাজৈরের দুই যুবকের মৃত্যু

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে ১০ সংবাদিক সংগঠনের মানববন্ধন

বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাংচুরের প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে মানববন্ধন

জুলাই গণহত্যা মামলার আসামি লিটনের বিরুদ্ধে মানিলন্ডারিং তদন্ত, ৪১ হিসাব ফ্রিজ

নারী কেলেংকারীসহ অনিয়ম দূর্নীতির মহাৎসবে চলছে পশ্চিমাঞ্চল রেলে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial