রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২০ মার্চ ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাংলাদেশে শনিবার পবিত্র ঈদুল ফিতর

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২০, ২০২৬ ২:১২ অপরাহ্ণ

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার পর আগামী শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রী জানান, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।
এর ফলে শুক্রবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শনিবার সারাদেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।
ইসলামি বিধান অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হিজরি মাস গণনা করা হয়। ২৯ রমজানে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ উদ্‌যাপিত হয়, আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান পূর্ণ হওয়ার পর ঈদ পালিত হয়।
চাঁদ দেখা কমিটির বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial