রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চট্টগ্রাম নাগরিক ফোরামের স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ১, ২০২৪ ১:২২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে গত ৩১ মার্চ বিকাল ৪টায় নগরের চট্টগ্রাম একাডেমি হলে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনসুর আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ নুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন। তিনি বলেন এই অগ্নিঝরা মহান স্বাধীনতার মাস শেষ হচ্ছে, এই মাসকে স্বরণীয় করে রাখার জন্য, স্বাধীনতা ও দেশের উন্নয়নের কাজগুলোর প্রচার করতে হবে। স্বাধীনতা রক্ষায় উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

চট্টগ্রামের চলমান সমস্যা সমাধানের দাবীতে নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে আমরা প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটি গঠন করতে হবে।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর সহচর জহুর আহমেদ চৌধুরীর সন্তান মুক্তিযোদ্ধা পরিবারবর্গ সংগঠনের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম চট্টগ্রামের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে আসছেন। আগামীতে চট্টগ্রাম নগরীর কিশোর অপরাধ দমন ও কিশোর অপরাধীদের বড়ভাইদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জনমত গঠন করতে হবে।

চট্টগ্রাম নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনসুর আলম বলেন, নাগরিক ফোরামের সাংগঠনিক নিয়মনীতি অনুস্মরণ করে আমরা এগিয়ে যাবো প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ নজরুল ইসলাম মাহমুদ, প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী জসিমুল হক চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা উত্তম কুমার বড়ুয়া, রুবেল হোসেন নীল, সাইফুর রহমান চৌধুরী, মেহেরু নীপা, শারমীন আকতার।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। সভা শেষে চকবাজার থানা কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী শিক্ষা বোর্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

সাংবাদিককে হত্যার হুমকি যেন নিত্যদিনের পেশা হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসায়ীদের অতঃপর থানায় জিডি

নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান পপি’র বিরুদ্ধে অপপ্রচার

রাসিক মেয়রকে ৬ হাজার বৃক্ষের চারা দিলেন এমপি বাদশা

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ, ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

রাজশাহী কলেজ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু

রাজশাহীর উন্নয়ন, কৃষক ও জনগণের কল্যাণে বিশাল প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

হারানো বিজ্ঞপ্তি | ১৫ বছর বয়সী মাদ্রাসাছাত্র নিখোঁজ

তেল সংকটে ভোগান্তি, রাজশাহীতে বিআরটিসি বাসে তেল পাচারের অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial