রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১২, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নয়জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদেরও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন, এবং আহতদের অবস্থা গুরুতর।
বাংলাদেশ পুলিশের কাটাখালি হাইওয়ে থানার এসআই কে এম হাসানুজ্জামান জানান, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং মাইক্রোবাসটি মোংলার দিকে যাচ্ছিল। বেলাইব্রিজে পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, নিহত চারজনের মরদেহ সেখানে রাখা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মেহেনাজ মোশাররফ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নয়জনের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

“এগ্রোইকোলজি দেখাচ্ছে নতুন পথ”—রাজশাহীতে জলবায়ু ও খাদ্য নিরাপত্তা সংলাপ

রাজশাহীতে টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন করেন উপ-মহাপরিচালক

রাজশাহীতে মনোরম পরিবেশে লুমিনাস প্রপার্টিজের ইফতার আয়োজন

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

টাকা খেয়ে ভাতা, প্রকল্পে লুটপাট: চেয়ারম্যানের বিরুদ্ধে জোরালো অভিযোগ

নিখোঁজ বিজ্ঞপ্তি:

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবৈধ বৌদ্ধ সমিতি কর্তৃক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা দখলের প্রচেষ্টা : ৫ বৌদ্ধ ভিক্ষু আহত 

মতিহার থানার অভিযান সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial