রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১১ মে ২০২৬ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

“এগ্রোইকোলজি দেখাচ্ছে নতুন পথ”—রাজশাহীতে জলবায়ু ও খাদ্য নিরাপত্তা সংলাপ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১১, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে জলবায়ু সহনশীল ও ন্যায়ভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “বাংলাদেশে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা বিষয়ক আঞ্চলিক সংলাপ: এগ্রোইকোলজি দেখাচ্ছে নতুন পথ” শীর্ষক এক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) নগরীর এস.কে ফুড সেমিনার হলে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে ও রোজা লাক্সেমবার্গ স্টিফটুং সাউথ এশিয়ার সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে কৃষক, গবেষক, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। আলোচনায় বরেন্দ্র অঞ্চলের পানি সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষিতে রাসায়নিক নির্ভরতা, দেশি বীজ সংরক্ষণ, নারী কৃষকের ভূমিকা এবং এগ্রোইকোলজিভিত্তিক খাদ্য ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জ্ঞান, জীববৈচিত্র্য, কম খরচের কৃষি এবং কৃষকের নিয়ন্ত্রণভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এগ্রোইকোলজি শুধু কৃষি পদ্ধতি নয়, এটি পরিবেশগত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠারও একটি কার্যকর পথ।

সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য দেন বারসিকের পরিচালক সিলভানুস লামিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহেদা পূর্ণ। এসময় কৃষিপ্রতিবেশ সংকট ও সম্ভাবনা বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বারসিকের পলিসি অ্যান্ড রিসার্চ অফিসার আম্রিণ বিনতে আজাদ।

গ্রিন কোয়ালিশনের রাজশাহী জেলা সভাপতি ও নদী-পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, “বরেন্দ্র অঞ্চল একটি সমৃদ্ধ এলাকা। এখানে পানি নির্ভর ধানের পরিবর্তে রবিশস্যের চাষ বাড়াতে হবে। কৃষিপ্রতিবেশ ঠিক রাখতে পরিবেশ ধ্বংস করা যাবে না।”

পবা উপজেলার কাড়িগড় পাড়ার কৃষাণী রেনুকা বেগম বলেন, “কৃষিতে নারীকে নিয়ে শুধু কথা হয়, কিন্তু তাদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা দেওয়া হয় না।” তিনি কৃষি নীতিতে নারীদের জন্য আলাদা বরাদ্দের দাবি জানান।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, “কৃষিপ্রতিবেশ বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে এসব অন্তর্ভুক্ত করতে হবে। নিরাপদ খাদ্য ও পরিবেশ সুরক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না।”

সংলাপে আরও বক্তব্য দেন গ্রিন কোয়ালিশন রাজশাহী মহানগরের আহ্বায়ক জামাল কাদেরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অভিজিৎ রয়, বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকের সভাপতি জায়দুর রহমানসহ অনেকে।

সমাপনী বক্তব্যে বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম বলেন, “উন্নয়নের নামে পরিবেশ ও প্রাণপ্রতিবেশ ধ্বংস হওয়ায় কৃষিপ্রতিবেশ চর্চা সংকটের মুখে পড়ছে। বরেন্দ্র অঞ্চলের পানিসংকট মোকাবিলায় যেসব আইন করা হয়েছে, তার অনেকগুলোই কৃষকবান্ধব নয়।” তিনি আইন ও নীতিমালা প্রণয়নে কৃষকদের মতামত এবং আঞ্চলিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কার পেলেন কথাশিল্পী শামীমা নাইস

জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য’- অর্থ প্রতিমন্ত্রী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

রাজশাহীতে বিদেশি টাকার ছত্রছায়ায় টিকটকার রাজিয়ার মাদক সাম্রাজ্য!

কাটাখালী থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

ঈদ উপলক্ষে রাজশাহীতে ১,২৩৭ পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ

পবা উপজেলা পরিষদ নির্বাচন: প্রবীনদের ভীড়ে নবীন প্রার্থী পপি আলোচনার শীর্ষে 

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু

রাজশাহীতে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন 

বাগমারা বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা সোহেল রানা 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial