রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৬, ২০২৪ ৩:০৯ পূর্বাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

 

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৫টি পরীক্ষা কেন্দ্রে আগামী ৮ মার্চ ২০২৪  খ্রিস্টাব্দ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ  হলো রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্র, রাজশাহী কলেজ, রাজশাহী উপ-কেন্দ্র, নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী উপ-কেন্দ্র, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী উপ-কেন্দ্র, ও রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী উপকেন্দ্র।

আজ ৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মুসাব্বির হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের উত্তাল বিক্ষোভ

সরকারি কমার্স কলেজ শিক্ষাবর্ষ ৯২-৯৩, মাস্টার্স ৯৫-৯৬ প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা ২ মার্চ 

জলাশয় ভরাটে বিএডিসির কার্যক্রম অবৈধ: হাইকোর্ট

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

পশ্চিমাঞ্চল রেল: আ’লীগ দোসররা স্বপদে বহাল, ৪ কোটি টাকার চুক্তি সম্পন্ন

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ 

রাজশাহীতে যুবদলের মশক নিধন , পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি

স্বাস্থ্যকর নগরী গড়তে ঈদেও ছুটি নেই রাসিক প্রশাসকের

ভ্রাম্যমান আদালতে বিস্কুট বেকারীকে জরিমানা

চট্টগ্রামে জোড়া খুনের নেপথ্যে রহস্য

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial