রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

স্বাস্থ্যকর নগরী গড়তে ঈদেও ছুটি নেই রাসিক প্রশাসকের

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৮, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়তে ঈদের দিনেও বিরামহীনভাবে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। পাড়া-মহল্লা থেকে সংগ্রহ করা বর্জ্য ভ্যানে করে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এ নেওয়া হচ্ছে। দুর্গন্ধ ও জীবাণুর বিস্তার রোধে বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

রাসিক সূত্র জানায়, এবারের বর্জ্য ব্যবস্থাপনায় ১ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মী, প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। এছাড়া কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরিচ্ছন্ন বিভাগ, পরিবহন শাখা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। নগরীর প্রতিটি ওয়ার্ডে ৩ জন করে মোট ৯০ জন কর্মকর্তা-কর্মচারী মনিটরিংয়ের দায়িত্ব পালন করছেন।

দুপুরে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশনা দেন।

রাসিক প্রশাসক বলেন, নগরবাসীকে দ্রুত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে আমরা ঈদের দিনেও কাজ করে যাচ্ছি। সবাই যদি নির্ধারিত স্থানে বর্জ্য রাখেন এবং সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুসরণ করেন, তাহলে খুব দ্রুত নগরী সম্পূর্ণ পরিচ্ছন্ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নাগরিক সচেতনতা ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব নয়। তাই নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করে নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখার আহ্বান জানান তিনি।

এবার প্রথমবারের মতো রাসিকের উদ্যোগে নগরীর প্রায় ৮২ হাজার মুসলিম পরিবারের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে।

নগরবাসীর অনেকেই বলছেন, ঈদের দিনেও রাসিক প্রশাসনের এমন সক্রিয়তা নগরীকে দ্রুত পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মার্কেট দখল, ভাড়া বাণিজ্য, মাদক আড্ডা—স্বেচ্ছাসেবক দল নেতাকে ঘিরে গুরুতর অভিযোগ

দৌলতদিয়ায় বাস পদ্মায় পড়ে নিখোঁজের আশঙ্কা, উদ্ধার তৎপরতা চলছে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুরে অটোরাইস মিলে ডাকাতি

গোদাগাড়ী’র নারী কেলেংকারী’: উপ- প্রশাসনিক কর্মকর্তা’র বদলি, স্মারকলিপি প্রদান

অজ্ঞাতনামা তরুণীর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন: গ্রেফতার ২

সরগম একাডেমির মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

রাজশাহীতে ‘Snake Awareness and Rescue’ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে দুই শীর্ষ চাঁদাবাজ সাংবাদিকের ব্লাক মেইল

আরএমপি ডিবি’র অভিযানে ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial