রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মতিহার থানার সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া দুই শিশু

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

নাটোর জেলার সিংড়া থানা এলাকার পথ হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

তারা ঢাকায় মামার বাড়ি যাওয়ার জন্য ভুল করে রাজশাহীর বাসে ওঠে তালাইমারী মোড়ে এসে হারিয়ে যায়।

শিশু দুইটির নাম জুবাইদার আকাতার লিমা ওরফে আমেনা খাতুন (৯) ও মোহনা (৮)। আমেনা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর থানার নাজিরপুর গ্রামের সেন্টু মিয়ার মেয়ে ও মোহনা সিংড়া থানার হাট সিংড়া এলাকার উত্তম কুমারের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১ মে ২০২৪ খ্রিস্টাব্দ ভোরে মতিহার থানাধীন তালাইমারি মোড়ে নাবিল মসজিদে মুসুল্লিগণ ফজরের নামাজে সময় দেখেন মসজিদের বারান্দায় দুটি মেয়ে শিশু ঘুমিয়ে আছে। মুসুল্লিগণ তাদের ঘুম থেকে ডেকে তোলেন এবং নাম ঠিকানা জিজ্ঞাসা করেন। তখন শিশু দুটি এলোমেল উত্তর দেয়। মেয়ে শিশু দুটির কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পাওয়ায় মসজিদ কমিটির সদস্যসহ কয়েজন মুসুল্লি ভোর সোয়া ৫টায় তাদের মতিহার থানায় নিয়ে যান। পরে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ শিশু দুটির সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তাদের নাম ঠিকানা জানতে চান। তখন শিশু দুটি জানায় তাদের নাম মোসা : আমেনা খাতুন ও মোহনা। তাদের বাড়ি নাটোর জেলার সিংড়া থানায়। তাদের একজনের বাবা সিংড়া বাসস্ট্যান্ডে ডিমের ব্যবসা করেন ও অন্য জনের বাবা হোটেলে কাজ করেন। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, শিশু মোহনা তার বান্ধবী আমেনাকে সঙ্গে নিয়ে গতকাল মামার বাড়ি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তারা ভুলে রাজশাহীর বাসে ওঠে। সন্ধ্যায় তালাইমারি মোড়ে নামে আশপাশ এলাকায় ঘোরাঘুরি করে কোনো কিছু চিনতে না পেরে রাতে নাবিল মসজিদে ঘুমিয়ে পড়ে।

শিশু দুটির এসব তথ্য জানার পর মতিহার বিভাগের উপ পুলিশ কমিশনার মধুসুদন রায় অফিসার ইনচার্জকে শিশু দুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ প্রদান করেন। অফিসার ইনচার্জ নাটোর জেলার সিংড়া থানা পুলিশের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

সংবাদ পেয়ে আজ বিকেল সাড়ে ৪ টায় শিশু দুটির পরিবারের সদস্যরা মতিহার থানায় আসলে অফিসার ইনচার্জ শিশু দুটিকে পরিবারের কাছে তুলে দেন। শিশু দুটিকে পরিবারের সদস্যরা ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা আরএমপি’র মতিহার থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম রেলের আ’লীগপন্থীদের লুটপাটের স্বর্গরাজ্য, গড়েছে টাকার পাহাড়

রাজশাহীকে সবুজ ও আধুনিক নগরী গড়তে কাজ চলছে: রাসিক প্রশাসক রিটন

পরীক্ষার নেওয়ার দাবিতে রাবির চারুকলা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত

মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডেকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত 

রাজশাহীতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

চন্দ্রিমা থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ৩

নগরে শিক্ষামন্ত্রী নওফেল’র পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ

নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial