রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীকে সবুজ ও আধুনিক নগরী গড়তে কাজ চলছে: রাসিক প্রশাসক রিটন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১২, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, নগরবাসীর আশা-আকাঙ্খা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন। সকলের সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, ফুটপাত দখলমুক্তকরণ, শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। এসময় রাসিক প্রশাসক বিষয়গুলো গুরুত্বের সাথে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার সুযোগ দিয়েছেন। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর গাছের পরিচর্যা ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীর মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাসিক প্রশাসক আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম, মশক নিধনে ফগার স্প্রে, সড়কের খানাখন্দ মেরামত ও নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়ন স্কিম বাস্তবায়ন করা হচ্ছে।

হাম-রুবেলা প্রতিরোধ কার্যক্রম নিয়েও বক্তব্য দেন তিনি। বলেন, “সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।”

সভায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাউসার মাখনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার। ফাইল ছবি

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম রেলের জমি দখল মুক্ত করা হবে 

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন

বন্যার্তদের জন্য জেলা প্রশাসকের হাতে ছাত্রদের নগদ অর্থ প্রদান 

রাজশাহীর গোদাগাড়ী খাদ্য গুদামে অখাদ্য চাল, গরিবের ভাগ্যে ক্ষোভ

খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা

গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রাবির দুই সাবেক সমন্বয়কের পদত্যাগ

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial