রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

যুব দিবসে রাজশাহীতে খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১লা নভেম্বর, জাতীয় যুব দিবস। এ দিবসকে কেন্দ্র করে সকাল ১০ টায় বায়া ব্রীজ এলাকায় মহানগরীর গাঙপাড়া খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে এবং রাজশাহী সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, সিভিল সার্জনের কার্যালয়, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সেচ্ছাসেবী যুব সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, বিডি ক্লিন, ফ্রি সার্ভিস রাজশাহী, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, রোভার স্কাউটসসহ পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগীতায় এই খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়িত হবে।
পরবর্তীতে রাজশাহী মহানগরীর তিনটি খাল- দুয়ারী খাল, গাঙপাড়া খাল এবং জিয়া খাল কে পর্যায়ক্রমে অবৈধ দখল ও দূষণমুক্তকরণ করা হবে।
খালের অবৈধ দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ.টি.এম গোলাম মাহবুব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান অঙ্কুর, রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিডি ক্লিন রাজশাহীর সমন্বয়ক শাহাদাৎ হোসেন, ফ্রি সার্ভিস রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ মনির, শিক্ষার্থী সমন্বয়ক মাহির হোসেন সহ প্রমুখ।

আতিকুর রহমান আতিক
সাধারণ সম্পাদক
ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস
মোবাইল: ০১৩০৮-১৩২৬১৫

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পিতার আদর্শে রাজনীতির পথে সরদার সানিয়াত হোসেন শুভ

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের নিদের্শনা  

জনকল্যাণ, উন্নয়ন ও আস্থার প্রতিশ্রুতি নিয়ে সোহেল রানার নববর্ষ শুভেচ্ছা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১

এয়ারপোর্ট থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহীতে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত 

নওগাঁয় প্রাইভেট কার থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

পুঠিয়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক সিন্ডিকেট

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial