রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে জনস্বাস্থ্য কর্মকর্তার বদলি বাণিজ্য

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ২৮, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী পদে বদলী করে ঘুষ লেনদেন করার অভিযোগ উঠেছে বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাদশাহ মিয়া’র বিরুদ্ধে।

 

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাদশাহ মিয়া যোগদানের পর থেকে হয়ে উঠেছেন বেপরোয়া। রাজশাহী জেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অধীনে কর্মরত উপসহকারী প্রকৌশলী পদে রয়েছেন মোট ৯জন। এসব উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ব্যক্তিদের বিভিন্ন অযুহাত এবং কৌশলে বদলীর ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাদশাহ মিয়া।

 

জানা যায়, রাজশাহীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাদশাহ মিয়া ২০২২সালের মার্চে যোগদান করেন যোগদানের পর থেকে উপসহকারী পদে কর্মকর্তাদের বদলীজনিত বিষয়ে আলাপে জড়ান। তিনি এক পর্যায়ে আর্থিক সুবিধা নিয়ে স্বপদে বহালসহ উপজেলা পরিবর্তন বদলিতে মোটা অংকের ঘুষ নিয়ে থাকেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। ঘুষ না পেলেই উপসহকারী পদে কর্মকর্তাদের রাজশাহীর বাইরে বদলী করা হবে বলেও চাপ প্রয়োগ করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাদশাহ মিয়া।

 

অনুসন্ধানে জানা যায় রাজশাহী জেলার একজন উপসহকারী প্রকৌশলী ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পুঠিয়া জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাদশাহ মিয়ার সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে মোহনপুরে বদলী হন।

 

এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাদশাহ মিয়া নিজ ইচ্ছায় বদলীর বিষয় চাপ প্রয়োগ করে ঘুষ ব্যানিজ্যের বিষয়ে সকল উপসহকারী প্রকৌশলীদের মধ্যে এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

তত্তাবধায়ক প্রকৌশলী বাদশাহ মিয়ার ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে একাধিকবার বর্তমান নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদকে অবগত করা হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

 

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদ এর মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাদশা মিয়া জানান, আমি যোগদানের পরে ৮জন উপসহকারী প্রকৌশলীকে সরকারি নিয়ম মেনে বদলি করেছি। আমার নামে উপসহকারী প্রকৌশলী পদে বদলী বানিজ্যর অভিযোগটি সঠিক নই।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে রিকশায় চলাচল করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

পদবি বদলেছে, অভ্যাস নয়—প্রটোকল ছেড়ে রিকশায় শহর ঘুরছেন ভূমিমন্ত্রী

যত ক্ষমতাধরই হোক রাজশাহীতে দুর্নীতিবাজকে প্রতিরোধ করা হবে

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

রাজশাহীর নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান 

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাটাখালী থানার অভিযানে হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ?

দিনাজপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আরএমপি’র পৃথক অভিযানে ফেন্সিডিল ও হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ৩

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial