রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ট্রাকের সংঘর্ষে বাস খাদে আহত ৫০, নিহত ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৭, ২০২৫ ২:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষ হয়েছে। এ সময় একটি বাস ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায়। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। যাদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতবৃন্দ। মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন তারা।

তিনি বলেন, দুই বাসের অর্ধশত যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাস যাত্রী আবুল হোসেন জানান, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সামনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটি পিছনের বাসে ধাক্কা খায়। এতে ওই বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে গিয়ে আগুন লেগে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে গিয়ে আগুন নিয়ে দেয় এবং খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার আরিফুল ইসলাম জানান, আমরা গিয়ে খাদে পড়ে থাকা বাস থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছি। যাদের মধ্যে গুরুতর আহত সাতজনকে হাসপাতালে পৌছে দিয়েছি। তবে আমার পৌছার আগে স্থানীয় লোকজন বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সংবাদ প্রকাশের পর ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডন গ্রেফতার

মব সৃষ্টি করে পুলিশ অপমান: রাজশাহীর বেলপুকুর কাণ্ডে উসকানিদাতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ নারী আটক ১

স্কুল থেকে চুরি হওয়া ৩টি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

এক্স স্টুডেন্ট ফোরাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

পুঠিয়ায় পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ ও তারেক-খালেদা জিয়ার জন্য দোয়া

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ চট্টগ্রামে রমজানে সংযোগ বিচ্ছিন্ন অভিযান বন্ধ রাখার দাবি 

বেলপুকুর থানার অভিযানে দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

আগে বানাতো জামায়াত বিএনপি’ এখন বানায় আ’লীগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial