রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ২১৫ বোতল মাদক সিরাপ উদ্ধার

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

রাজশাহীতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ মাদক সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— তুহিন ফকির (২৬), তিনি ঢাকা জেলার খিলগাঁও এলাকার বাসিন্দা এবং সিয়াম (২৫), তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মুকুন্দপুর এলাকার বাসিন্দা।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী কার্যালয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৩-৬১৪১) তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির পেছনে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ২১৫ বোতল ইসকাফ মাদক সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদক সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা প্রাইভেট কারটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, মাদক পাচার ও বাণিজ্য রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

হরর মূভি’র মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল -পররাষ্ট্র মন্ত্রী

বন্যার্তদের ত্রান নিয়ে ফেনীর উদ্দেশ্যে গেলেন মোহনপুরের শিক্ষার্থীরা

আওয়ামিলীগ পন্তী প্রফেসরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন 

সাবেক অধ‍্যক্ষ ও গর্ভনিং বডির সভাপতির কারসাজি রুখে দিল সচেতন এলাকাবাসী

রাজশাহী মহানগরে প্রজন্ম ৭১-এর নতুন নেতৃত্বে তরুণদের উত্থান

রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসে ঘুষ ছাড়া মিলবেনা খতিয়ান-নকশা

রাজশাহীতে টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন করেন উপ-মহাপরিচালক

র‌্যাব-৫ এর বড় সাফল্য কোটি টাকার হেরোইন সহ যুবক গ্রেপ্তার

ঈদুল ফিতরে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা

রাজশাহীর ছোটবনগ্রামের পুকুর ভরাট বন্ধ ও তা পুনরুদ্ধারের দাবি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial