রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৪ মে ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি ডিবি পুলিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৪, ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঝাউতলা মোড় থেকে আট বছরের এক শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি ডিবি পুলিশ।

আজ ২৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৮ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঝাউতলা মোড়ে স্থানীয়রা কান্নারত অবস্থায় একটি আট বছরের শিশু দেখতে পায়। শিশুটি তার নাম জামিম মাহমুদ নুর বলে জানায় এবং সে তার বাবা-মায়ের সাথে চিকিৎসা নিতে এসেছে। ঠিকানা বলতে না পারায় আশেপাশের স্থানীয় লোকজন আরএমপি ডিবি অফিসে খবর দেয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন লক্ষীপুর মোড় এলাকা থেকে একটি আট বছরের শিশু তার বাবা-মা এর কাছ থেকে হারিয়ে গিয়েছে।

উক্ত সংবাদ দুটির পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ রাজপাড়া থানার ঝাউতলা মোড় থেকে আট বছরের জামিমকে উদ্ধার করেন এবং পরবর্তীতে ডিবি অফিসে জামিমের অভিভাবকের কাছে জামিমকে হস্তান্তর করেন।

অপেক্ষার প্রহর শেষে সন্তানকে ফিরে পেয়ে তার বাবা-মা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আরএমপি ডিবির এমন মহৎ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে জনস্বাস্থ্য কর্মকর্তার বদলি বাণিজ্য

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সা উদ্ধার; গ্রেপ্তার ১

মামার বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণা ও হত্যাচেষ্টার অভিযোগ ঠিকাদার ভাগ্নের

রাজশাহীতে ধর্ষণ ছাত্রীর পরিবারের পাশে দাঁড়াতে যুবদলের আহবান 

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আগে বানাতো জামায়াত বিএনপি’ এখন বানায় আ’লীগ

দীর্ঘ ১৬ বছর পর রাজশাহীতে স্বস্তিতে সমাবেশ করলো বিএনপি

চলতি বছরেই বিএনপির জাতীয় সম্মেলন মির্জা ফখরুল

পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, ছুরিকাঘাতে ১৩ সেলাই — কপি পেস্ট সাংবাদিক সুরুজের ঠাঁই হলো জেলহাজতে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial