রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে পবিত্র কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্ত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক গ্রেপ্তার।

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল-সহ মসজিদে পবিত্র কোরআন শরীফ পোড়ানো ঘটনার মূলহোতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট।

গ্রেপ্তারকৃত মো: ফেরদৌস রহমান ফরিদ (২২) ময়মনসিংহ জেলার ভালূকা থানার ডাকাতিয়া ইউনিয়নের মো: মজিবর রহমানের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র। ঘটনার পরে সে বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে যায় এবং চাপাইনবাবগঞ্জ, যশোর, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ আমির আলী হলের মুক্তমঞ্চ, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, মাদার বখস হল, মতিহার হল, সোহরাওয়ার্দী হল, শেরে বাংলা একে ফজলুল হক হলের মসজিদের মেঝেতে ও শেলফে পবিত্র কোরআন শরীফ পোড়ানো অবস্থায় পাওয়া যায়। পবিত্র কোরআন শরীফের এরূপ অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের মধ্যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় একটি মামলা রুজু করে।

মামলা রুজু পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় আরএমপি’র মতিহার থানা পুলিশের পাশাপাশি আরএমপি সিটিটিসি এবং সাইবার ক্রাইম ইউনিট একটি চৌকস টিম মামলাটির তদন্ত কার্য শুরু করে। তদন্তকার্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অন্যান্য স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।

এরপর আরএমপি সিটিটিটি বিভাগ ও সাইবার ক্রাইম ইউনিটের একটি সমন্বিত অভিযানিক দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এর সহায়তায় ফেরদৌস রহমানকে ময়মনসিংহের ভালূকা থানার ডাকাতিয়া ইউনিয়নের তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফেরদৌস রহমান ফরিদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহের মসজিদে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে। অভিযুক্ত ফরিদের বক্তব্যসহ অন্যান্য বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

বোসপাড়ায় মাদকের রমরমা কারবার: ফাঁড়ি ইনচার্জের দাবি তিনি সৎ, অথচ অভিযান নেই!

বোসপাড়ায় মাদকের রমরমা কারবার: ফাঁড়ি ইনচার্জের দাবি তিনি সৎ, অথচ অভিযান নেই!

রাজশাহীতে নিলামে পানির দরে বিক্রি ১,৮৫৩ গাছ—গণদাবি, উন্নয়ন হোক পরিবেশ বাঁচিয়ে

চায়না হানি ট্র্যাপ ও অবৈধ জালে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের জলাভূমি

চিড়িয়াখানার উন্নয়ন কাজে গতি আনতে প্রশাসকের কড়াকড়ি নির্দেশ

আওয়ামিলীগ পন্তী প্রফেসরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন 

চট্টগ্রাম নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল : একনেকে অনুমোদিত নতুন কালুরঘাট সেতু

চট্টগ্রাম নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল : একনেকে অনুমোদিত নতুন কালুরঘাট সেতু

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার

আওয়ামীলীগের ৮ জনসহ ১৪ জনের অধিক প্রার্থী : চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial