রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগর যুবদলে দাখিলকৃত ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তিঃ

সম্প্রতি একজন যুবদল কর্মী কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর রাজশাহী মহানগর যুবদল-এর নিকট আমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। উক্ত অভিযোগে আমাকে তথাকথিত “ভুয়া সাংবাদিক” আখ্যা দিয়ে অর্থ দাবি ও অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি দায়িত্বশীলতার সঙ্গে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে আর্থিক সুবিধা দাবি করা তো দূরের কথা—এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

আমি অভিযোগকারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সুস্পষ্ট ঘোষণা করছি—

👉 যদি আমার বিরুদ্ধে কারও নিকট থেকে অর্থ দাবি করার সামান্যতম গ্রহণযোগ্য প্রমাণ (অডিও, ভিডিও, ছবি (লিখিত বার্তা), ব্যাংক লেনদেন ) উপস্থাপন করা যায়, তবে আমি স্বেচ্ছায় সাংবাদিকতা পেশা থেকে সরে দাঁড়াতে প্রস্তুত এবং খুশি মনে নিজেকে আইনের নিকট সোপর্দ করবো।

কিন্তু প্রমাণ ব্যতীত রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হলে, আমি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

সাথে রাজশাহী মহানগর যুবদলের নিকট আমি দাবি জানাচ্ছি—

১. অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ জনসম্মুখে প্রকাশ করা হোক।

২. নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সত্য উদঘাটন করা হোক।

৩. প্রমাণ দিতে ব্যর্থ হলে প্রকাশ্যে অভিযোগ প্রত্যাহার ও দুঃখপ্রকাশ করা হোক।

গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের নীতিতে আমি অটল থাকবো।

ধন্যবাদান্তে,

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন

সম্পাদক, দৈনিক সকালের বুলেটিন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী প্রেস ক্লাবে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

বাগমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজ ভস্মিভূত,নিঃস্ব ৮০ জন পানচাষী

মানবতার আরেক নাম ‘ডাঃ আল আমিন’

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিবের নামে চাঁদা উত্তোলন, অবশেষে চাঁদাবাজ গ্রেফতার 

রাবিতে ‘পুরোনো সংকটে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মতিহার থানার অভিযান মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন: তোফাজ্জল হোসেন তপু

নির্বাচনের ব্যস্ততার সুযোগে রাজশাহীর ২৪ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের কাজ চলছে

দেখেও ব্যবস্থা নেই: রাজশাহীর ২৪ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট, নির্বাচন শেষে দেখবে প্রশাসন

ঢাকার বায়ু আজও দুর্যোগপূর্ণ

নওগাঁর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial