রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৭ জুন ২০২৪ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মতিহার থানার অভিযান মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৭, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁসমারী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো: রাফিজুল ইসলাম (২৭) রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁসমারী এলাকার মৃত রাহাত উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি রাফিজুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। রাফিজুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ৬ জুন ২০২৪ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মো: রাফিজুল ইসলাম মতিহার থানার ডাঁশমাড়ি গ্রামে তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের নেতৃত্বে এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম রাত ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি রাফিজুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র মতিহার থানার এসআই মো: আসলাম হোসেন গত ২৯ ডিসেম্বর ২০১৯ রাত ১.৩০ টায় মতিহার থানার ডাঁশমাড়ি পশ্চিম পাড়া থেকে আসামি মো: রাফিজুলকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। এসআই মো: আসলাম হোসেন আসামি রাফিজুলের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: ইমরান হোসেন আসামি রাফিজুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি রাফিজুলকে এ সাজা প্রদান করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজ ভস্মিভূত,নিঃস্ব ৮০ জন পানচাষী

চন্দ্রিমা থানার অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রবীণ সাংবাদিক জুয়েল ইসলাম আর নেই: রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব শোকাহত

রাজশাহীতে পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

রাজশাহীতে বেড়েই চলছে RC ক্যাবল চুরি: যুবক ধরা পড়ল হাতে হাতে

রাজশাহীতে বেড়েই চলছে তার চুরি: RC ক্যাবলের চোরকে ধরা পড়ল হাতে হাতে

মতিহার থানার অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

স্কুল থেকে চুরি হওয়া ৩টি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

ঈদের আগে পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি, প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল রাসিক প্রশাসক রিটন

মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনায় নারী সদস্যকে নির্যাতন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial