রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া শাখার উদ্যোগে কারাতে টিমের বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বেল্ট ও সনদপত্র তুলে দেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মাফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

 

বাংলাদেশ কারাতে ফেডারেশনের তালিকাভুক্ত জাতীয় কারাতে রেফারি ও রাজশাহী শিক্ষা বোর্ড ক্রীড়া শাখার কোচ মাহমুদুন নবী তুষার (ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান, বিকেএফ রেজি: নং-২৭০) পরীক্ষাটি পরিচালনা করেন। এসময় সহযোগিতা করেন তন্ময় ঘোষ সুজন, মো. আসতাক আহাদ খান রামেল, মো. ফরিদ হাসান, মাসুদা ফাতেমা, মো. রুবেল খান ও মো. শাহিনুরুল ইসলাম শাহিন।

 

পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড কারাতে টিমের ২৫ জন শিক্ষার্থী অংশ নেয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়। এর মধ্যে কারাতে শিক্ষার্থী মো. রুবেল খান ও নুর মোহাম্মদ সাদ ব্ল্যাক বেল্ট অর্জন করেন এবং একজন শিক্ষার্থী ব্রাউন বেল্ট (১ম কিউ) অর্জন করে।

 

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হাসান, উপ-সচিব (প্রশাসন) মো. ওয়ালিদ হাসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভান্ডার) মো. নুরুল হুদা, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, ক্রীড়া অফিসার (চলতি দায়িত্ব) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অপপ্রচার করে শ্রম আইন বাস্তবায়নে বাঁধা প্রদান, লীগপন্থীকে বাঁচানোর চেষ্টা 

জমকালো আয়োজনে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের, শাকিরার সুরের মূর্ছনায় মাতল মেক্সিকো

জাল দলিলে জমি দখলের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত

রাজশাহী এনজিও ফেডারেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বড়াইগ্রামে ডিম বিক্রেতা চবি শিক্ষার্থী টুম্পার পাশে ডিসি

রাজধানীতে চিকিৎসাধীন বিএনপি উপদেষ্টা আবদুস সালাম, খোঁজ নিলেন রাজশাহীর শীর্ষ নেতারা

হরর মূভি’র মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল -পররাষ্ট্র মন্ত্রী

শহিদ জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial