রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শহিদ জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

 

ফাহিমা করিম বন্যা,রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহিদ ড. জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজন কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, উনসত্তরের গণঅভ্যুত্থানে ও একাত্তরের মুক্তিযুদ্ধের শহিদ জোহার আত্মত্যাগের গুরুত্ব অনেক। তাৎপর্যের দিক থেকে দিবসটি সমগ্র দেশজুড়ে পালিত হওয়ার কথা। তবে দীর্ঘদিনের দাবির পরও সেটা এখনও হয়নি। অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি করছি।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার জোর দাবি জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আরিফুল ইসলাম, রিকশাচালক আনছার আলীসহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে শহিদ জোহার অবদান অসামান্য। এই দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সেটা হয়নি। যা মহান এই শিক্ষকের আত্মত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ইতিহাসের অমর্যাদা। অবিলম্বে দিবসটি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানাই। এই গণস্বাক্ষর ও গণবিবৃতি কর্মসূচি চলবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মাদকসহ রাজশাহী মহানগরীর বহরমপুরের কুখ্যাত মাদক কারবারি রাব্বি খাঁ আটক

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, সড়ক অবরোধ

কাটাখালী থানার অভিযানে পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পরীক্ষার সময় লোডশেডিং না রাখতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পবা, মোহনপুর উপজেলা নবনির্বাচিত জনপ্রতিনিতিরা

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রাজশাহীতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন 

নওগাঁর ধামইরহাট -পত্নীতলা আসনের পরিকল্পনা প্রতিমন্ত্রীর হয়েছেন শহিদুজ্জামান সরকার এমপি

জলবদ্ধতা দূরীকরণ ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলে গাঙপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial