রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাবির পপুলেশন সায়েন্স’র পুনর্মিলনীতে মেতেছে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

 

ফাহিমা করিম বন্যা ,রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’র দ্বিতীয় পুনর্মিলনীতে ক্যাম্পাসে হৈ-হুল্লোড় আর আড্ডায় মেতে উঠেছেন বিভাগটির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র আয়োজনে দিনব্যাপী এই পুনর্মিলনীতে অংশ নিয়েছেন বিভাগের প্রায় ৭শতাধিক সাবেক-বর্তমান শিক্ষক শিক্ষার্থী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন খান।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের গবেষণার খাতে ওতপ্রোতভাবে জড়িত। শুরু থেকে তাদের করা গবেষণা বাংলাদেশের পলিসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে জনসংখ্যা স্বাস্থ্য ও পরিবেশের সাথে জড়িত অনেক পলিসি এ বিভাগের শিক্ষার্থীরাই বাস্তবায়ন করে থাকেন।

পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’র সভাপতি অধ্যাপক ড. তপন কুমার রায় বলেন, “বিভাগের অ্যালামনাসরা হলো বিভাগের হৃৎপিণ্ড। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা উৎফুল্ল। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি”।

উদ্বোধন শেষে বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।

উদ্বোধন শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়। এসময় বক্তব্য রাখেন প্রফেসর জে এ এম সকিলউর রহমান, বক্তব্য দেন অ্যালামনাই এডহক কমিটির আহবায়ক মো. রেজুয়ানুল হক। এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর এম কোরবান আলী।

উল্লেখ্য, জনসংখ্যা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার নিমিত্তে ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। বিভাগটি বর্তমানে ২৯ বছরে পদার্পন করছে।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নদী সমাবেশ: নদীকে ‘খাল’ আখ্যা দেয়ার প্রবণতা বন্ধের দাবি

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লাইসেন্স বিহীন ব্যবসায়ীকে অর্থদণ্ড

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ঋণ কেলেঙ্কারিতে ফাঁসলেন অগ্রণী ব্যাংকের সাবেক এমডি হামিদ!

রাজশাহীতে পেশকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন নাজির, দুদকের অনুসন্ধান শুরু

নিজ অর্থায়নে রাস্তা মেরামত উদ্যোগ নিলেন আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার

উদ্যোক্তা চট্টগ্রামের ফাউন্ডার সোনিয়া আজাদের তিন দিনব্যাপী মেলা সফলভাবে সম্পন্ন 

আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগে বিতর্কিত, বহিষ্কারের আগেই পদত্যাগ করলেন এনসিপি নেত্রী মায়া

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial