রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নিজ অর্থায়নে রাস্তা মেরামত উদ্যোগ নিলেন আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৭, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের কাশিমপুর থেকে পালিবাজার পর্যন্ত দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা অবশেষে সংস্কার করা হয়েছে। এলাকার সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ১৬ আগস্ট নিজ অর্থায়নে এ সড়ক মেরামতের উদ্যোগ নেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, গণমানুষের নেতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।

 

স্থানীয়দের অভিযোগ, রাস্তা ভেঙে গর্ত ও কাদা জমে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এ পথ দিয়েই প্রতিদিন কৃষকরা তাদের ফসল বাজারে নিয়ে যান, শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করেন এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া হয়। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে সবার ভোগান্তি চরমে পৌঁছেছিল।

 

রাস্তা সংস্কারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, “এই রাস্তায় আমাদের নিত্যদিনের ভোগান্তির শেষ ছিল না। এখন মেরামতের পর চলাচল অনেক সহজ হয়েছে।”

 

এ সময় আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, “জনগণের সমস্যা ও দুঃখ-কষ্ট লাঘব করা আমার দায়িত্ব ও কর্তব্য মনে করি। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই, ভবিষ্যতেও থাকব।”

 

এলাকার তরুণ-যুবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি প্রকৃত অর্থেই জনকল্যাণমূলক কাজ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনগণের স্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা 

সংরক্ষিত মহিলা সাংসদে আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিলেন ডাঃ মেহ-ই জাবীন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে পবিত্র কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্ত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক গ্রেপ্তার।

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর

ফিরোজ কবির ফুটবল একাডেমিতে খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৪ উদযাপন 

ছাত্রদের গুম – খুন ও খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহী যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন অ্যাপ

ভোটকেন্দ্র খুঁজতে এনআইডি নম্বরই যথেষ্ট: ইসির স্মার্ট অ্যাপ

দিনাজপুরে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial