রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

 

ফাহিমা করিম বন্যা,রাবি  প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে ডক্টরাল গবেষক মো. রেজোয়ানুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসাইন (টিপু)।

গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিভাগটির শিক্ষকমন্ডলী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো. ওয়ালিউল হাসান মানিক, মো. রেজাউল করিম (রানা), মো. সানওয়ার হোসেন (মতিন), যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. রুমানাই ইয়াসমিন রুমি, মো. আবদুর রউফ, মো. জাহাঙ্গীর আলম (লিখন), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোশফেকুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মো. মনোয়ারুল কবির, সাংগঠনিক সম্পাদক কমনাশিস রায় শুভ, সমাজ, শিক্ষার্থী ও মানব সম্পদ কল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (লিটন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুন নাহার পিংকি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মো. আশিক উল্লাহ আশিক, তথ্য ও প্রচার সম্পাদক এস কে আজাদুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক কে. এম. মুস্তাফিজুর রহমান (নিশান), মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, আইসিটি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক সৌরভ দত্ত।

এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসাবে আছেন, জেফারসন চাকমা, মো. মিজানুর রহমান, মোনালিসা পারভিন, মাহমুদুল করিম (সোমেল), মোসা: শিরাজুম মুনিরা তুবা, আইয়ুব আলী, মো. আল আমিন ইসলাম, মো. মনজুর মোরশাদ নাসির উল্লাহ, আরিফুল ইসলাম, মো. আশরাফুল আলম, মিসৌরিন আরা মিম, মো. সোহাগ

উল্লেখ্য, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পেশাদার নেটওয়ার্ক গঠন এবং বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই কমিটির নেতৃত্বে অ্যাসোসিয়েশন বিভাগের গৌরব ও অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

র‍্যাব-৫ এর ভাবমূর্তি নষ্টে মাদক–অস্ত্র কারবারিদের নীলনকশা

রাজনীতিতে পরিত্যক্ত মানুষ গুলোর ব্যাঙের মত আওয়াজ বড় -পররাষ্ট্র মন্ত্রী

নগরীর আসকার দীঘির পাড়সহ চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

পবা থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা অনুষ্ঠান

ঢাবি কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে রাবিতে বিক্ষোভ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, বরখাস্ত ২ গেটম্যান

যশোরের শার্শা বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্মের পর ও মৃত্যু

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial