রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৯, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ

  1. মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: রবিউল ইসলাম (৪২) ও মোসা: পিংকি খাতুন (২৪)। রবিউল রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার বড়গাছী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও পিংকি যশোর জেলার কোতয়ালী থানার ঝুমঝুমপুর গ্রামের মো: জমসেদ আলীর মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে দুই ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: শামীম হোসেন ও তাঁর টিম সকাল সোয়া ১১ টায় পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করে আসামি রবিউল ও পিংকিকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি রবিউলের বিরুদ্ধে পবা থানায় ৪টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মেডিকেল কলেজে ড্যাবের জরুরি সভা: অপপ্রচারের প্রতিবাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার ঘোষণা

দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবে মেতে উঠেছে রাবির ফোকলোর বিভাগ 

লামায় ২৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে জিনামেজো টেকনিক্যাল ইন্সটিটিউটসহ ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন বীর বাহাদুর এম.পি

৭ তলা ১ লাখ,১০ তলা ২ লাখ – রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)

রাউজানে মোবাইল মিল্কিং মেশিন ও সাইলেজ নির্মাণের উপকরণ বিতরণ

রাজশাহীর পুঠিয়ার এক মেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে আত্মহত্যা

মোবাইল নিষেধাজ্ঞার পর মর্মান্তিক ট্র্যাজেডি: তিন বোনের আত্মহত্যা

আরএমপি ডিবি’র অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

ফিরোজ কবির ফুটবল একাডেমিতে খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তৃণমূলের ভরসা হয়ে উঠলেন জনি, পেলেন পূর্ণ দায়িত্ব

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial