রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রামেবিতে অনলাইন আয়কর রিটার্ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)-এর উদ্যোগে ‘আর্থিক ব্যবস্থাপনা ও অনলাইন আয়কর রিটার্ন’ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার।

প্রশিক্ষণ প্রদান করেন রইঅঝ++ প্রকল্পের কনসালটেন্ট মোঃ মফিজ উদ্দিন, যিনি অনলাইন আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া, ধাপ, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, টিআইএন ব্যবস্থাপনা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক বলেন,বর্তমান সরকার আয়কর ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তাই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে দক্ষতা অর্জন সময়ের দাবি। আজকের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান শুধু নিজস্ব রিটার্ন দাখিলেই নয়, পরিবারের সদস্যদের কর-সংক্রান্ত কাজেও সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্বচ্ছতা বজায় রাখা ও কর সংক্রান্ত জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে রামেবি একটি আধুনিক ও জবাবদিহিমূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মোঃ শাহ আলম, প্রকল্প পরিচালক মোঃ নজিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. খন্দকার মোহাম্মদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা আয়কর রিটার্নের ডিজিটাল প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন এবং অনলাইনে সরাসরি রিটার্ন দাখিলের ব্যবহারিক অনুশীলন করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মুখোশ বদলালেও চরিত্র বদলায়নি: রাজশাহীর সুবিধাভোগী সাংবাদিকদের নগ্ন রূপ

বালিয়াডাঙ্গীতে ৬০০শত পিজ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী কারাগারে বন্দীদের জন্য সেহেরি ও ইফতারে বিশেষ আয়োজন 

হোটেল প্রবাসীতে অসামাজিক কর্মকাণ্ড, অভিযুক্ত তরুণের পুলিশের পরিচয়ে হুমকি

ভুল নম্বরে বিকাশ, উদ্ধার করে দিল আরএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ

কুষ্টিয়ায় ঈদে দুস্থরা টাকা ছাড়াই পছন্দের পোশাক পাবেন

প্রথম ধাপের রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

কাটাখালী থানার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

‘যা দিতে কেউ বাধ্য নয়, সেটাই চাঁদা’—সড়ক পরিবহনমন্ত্রীর ব্যাখ্যা

রাজশাহীতে আরএমপি ও চন্দ্রিমা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার

ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ রাজশাহীতে তিন মাদক কারবারি আটক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial