রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

লরির চাকায় পিষ্ট : প্রাণ গেল পিতা-পুত্র ও চালকের

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৯, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

পটিয়ায় মনসা পূজার পাঠা বলি শেষে মাংস নিয়ে নগরীর আগ্রাবাদ পাঠানটুলীতে বাসায় ফেরার পথে লরি চাপায় সিএনজি টেক্সি যাত্রী পিতা–পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে প্রাণ হারিয়েছেন বহনকারী সিএনজি টেক্সিটির চালকও। গতকাল ১৭ আগস্ট শনিবার বিকেল ৪টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের উপজেলার শান্তির হাট এলাকার হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গৈড়লা এলাকার বনিক পাড়ার মৃত ভূপেন কৃষ্ণ ধরের ছেলে শ্রীকান্ত ধর (৬৭), তার পুত্র লিটু কুমার ধর (৩০) ও সিএনজি টেক্সি চালক উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র আলী আজগর (৪২)। নিহত পিতা–পুত্র দুইজনই নগরীর আগ্রাবাদ এলাকার পাঠানটুলীতে দন্ত চিকিৎসক হিসেবে সুপরিচিত।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মনসাপূজা শেষে মাংস নিয়ে গ্রামের বাড়ি ধলঘাট থেকে একটি সিএনজি টেক্সি নিয়ে শহরের বাসায় ফিরছিলেন শ্রীকান্ত ধর ও পুত্র লিটু ধর। তাদের বহনকারী সিএনজিটি শান্তির হাট ফেলে কিছু দূর যেতেই সামনে থাকা অপর একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ওল্টে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি লরি সিএনজিটিকে চাপা দিলে লিটু কুমার ধর ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত সিএনজি চালক আলী আজগর ও শ্রীকান্ত ধরকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত লিটুর জেঠা রতন ধর জানান, তারা পিতা–পুত্র মনসা পূজা উপলক্ষে গত শুক্রবার গ্রামের বাড়ি ধলঘাট এসে বাজার থেকে ছাগল কিনেছে। শনিবার পূজা শেষে মাংস নিয়ে সিএনজি যোগে নগরীর বাসায় ফিরছিলেন তারা। কিন্তু তাদের আর ঘরে ফেরা হয়নি। তিনি জানান, লিটুরা তিন ভাই, এক বোন। এর মধ্য লিটু মেজ। মাত্র ছয় মাস আগে তার বিয়ে হয়।

ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেরর ইউপি সদস্য আবু সাইয়্যেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মনসা পূজার পাঠা বলি শেষে মাংস নিয়ে পিতা–পুত্র গ্রামের বাড়ি থেকে শহরে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাদের সঙ্গে প্রাণ হারান সিএনজি টেক্সি চালকও। বিষয়টি খুব দুঃখজনক।

পটিয়া হাইওয়ে পুলিশের উপ–পরিদর্শক মনিরুজ্জামান জানান , ঘটনাস্থলে একজন ও অপর দুইজন হাসপাতালে মারা যান। দুর্ঘটনার পর লরিটি স্থানীয় জনসাধারণের সহায়তায় আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর আদর্শে দেশ গড়তে চান – জামাতে ইসলামী 

এয়ারপোর্ট থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

ভাষা শহীদদের প্রতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

হামলা চালাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরকে মোকাবেলা করা হবে – মেয়র লিটন

লরির চাকায় পিষ্ট : প্রাণ গেল পিতা-পুত্র ও চালকের

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ভোটার দিবস পালিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial