রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে সূর্যগিরি আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১৫, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ

 

বিশ্বের সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ট আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফটিকছড়িস্থ সূর্যগিরি আশ্রমে গত ১২ জুলাই ২০২৪ ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি. জাবেদ আবছার চৌধুরীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা নাজিম উদ্দিন মূহুরী। ক্লাব সেক্রেটারী লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই)’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জানে আলম, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সেলিম সিকদার, ক্লাবের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন গাজী মো. আবু জাফর, ক্লাব ট্রেজারার লায়ন কামরুন নাহার সিকদার, লায়ন এডভোকেট মাসুদুর আলম। এতে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লায়ন সলিল আচার্য্য, লায়ন রত্না আচার্য্য, লায়ন অপু আচার্য, লায়ন অর্চণা রানী আচার্য্য, লায়ন বিপুল সরকার, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন টিটু চৌধুরী, লায়ন ধীমান দাশ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ১৫০জন দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial