রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

‘যা দিতে কেউ বাধ্য নয়, সেটাই চাঁদা’—সড়ক পরিবহনমন্ত্রীর ব্যাখ্যা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

বুলেটিন ডেস্কঃ সড়কে পরিবহন থেকে অর্থ আদায় প্রসঙ্গে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কোনো অর্থ নেওয়া হলে সেটিকে চাঁদা বলা যায় না। তবে কাউকে বাধ্য করে অর্থ আদায় করলে সেটিই চাঁদাবাজি।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পরিবহন খাতে মালিক ও শ্রমিক সমিতি রয়েছে। তারা নিজেদের কল্যাণ তহবিলের জন্য নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। এটি অনেকটা অলিখিত প্রথার মতো।

তিনি বলেন,

“চাঁদা বলতে আমি সেটাকে বুঝি, যেটা কেউ দিতে চায় না বা দিতে বাধ্য করা হয়।”

মন্ত্রী আরও জানান, মালিক সমিতিগুলো যে অর্থ তোলে তা সদস্যদের কল্যাণে ব্যয়ের কথা বলা হয়। তবে সেই অর্থের ব্যবহার নিয়ে বিতর্ক থাকতে পারে। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের প্রভাব বেশি থাকে বলেও মন্তব্য করেন তিনি।

যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন কোনো স্থানে বাইরে থেকে চাপ প্রয়োগ করে অর্থ আদায়ের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, মালিকেরা নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করলে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কি না বা অর্থের অপব্যবহার হচ্ছে কি না—তা খতিয়ে দেখা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে: মাহফুজুর রহমান রিটন

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার; গ্রেপ্তার ১

বিমানের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তা ঝুঁকিতে ভিভিআইপি ফ্লাইট

পুঠিয়ায় তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে যুবকদের সরব প্রচারণা

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

মতিহার থানার অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার; স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

ঋণ কেলেঙ্কারিতে ফাঁসলেন অগ্রণী ব্যাংকের সাবেক এমডি হামিদ!

নীলফামারী ডোমারে স্কাউটের ১৬৭ তম বি.পি. দিবস উদযাপন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial