রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ফাতেহা শরীফ অনুষ্ঠিত 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ২০, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

“শান্তিপূর্ণ বিশ্ব গড়তে হযরত মইনুদ্দীন মাইজভাণ্ডারী (কঃ) এর মত নেতৃত্ব প্রয়োজন। বিএসপি চেয়ারম্যান – সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী

২০ আগস্ট ২০২৪,মঙ্গলবার চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে ইমামে আহলে সুন্নাত, শাইখুল ইসলাম হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর (ক:) ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়। ফাতেহা শরীফে আয়োজিত সমাবেশে দরবার শরীফের সাজ্জাদানশীন সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, এ পৃথিবীতে সবচেয়ে আলোচিত বিষয় হলো শান্তি প্রতিষ্ঠা। সকলে আমরা শান্তির কথা বলি ; অথচ বিশ্বে যুদ্ধ-সংঘাত চলছে। কেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না? এর কারণ হলো – আমরা পারফেক্ট মডেল অনুসরণ করছি। আমাদের জন্য পারফেক্ট আদর্শ হলেন প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মানবতা, নিঃস্বার্থ ভালোবাসা, ন্যায় ও বৈষম্যহীন চেতনা। একমাত্র তিনিই ‘মদীনা সনদ’ এর আলোকে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলেছিলেন। এখানে নারীদের মর্যাদা, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সুযোগের সমতা নিশ্চিত করা হয়েছে। সুফিরাও প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর এ মহান আদর্শ বাস্তবায়নে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। কেউ কেউ সামাজিকভাবে মানুষের মাঝে দাওয়াত দেয়ার মাধ্যমে চেষ্টা করেছেন। আবার কেউ কেউ রক্তও ঝড়িয়েছেন। শায়খুল ইসলাম, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ)ও বিংশ শতকের প্রথম সারির একজন প্রখ্যাত সুফি ব্যক্তিত্ব ছিলেন। জাতিসংঘ, ইউনেস্কোসহ বিশ্বের সকল মহাদেশেই তিনি শান্তি ও মানবতা প্রতিষ্ঠার জন্য প্রিয় নবিজী (দ.) এর আদর্শ তুলে ধরেছেন। বাংলাদেশেও তিনি প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি সমাজের দুঃখপীড়িত, অনগ্রসর জনগোষ্ঠীকে বুকে টেনে নিয়েছেন। মানুষের মাঝে দয়া, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা ও মানবিক গুণাবলি গড়ে তুলতে পেরেছেন। আজ তার কোটি অনুসারী যারা রয়েছেন, তারা মানবিক মূল্যবোধ ধারণ করেন, তারা দুর্নীতির আশ্রয় নেন না, তারা প্রতারণা করেন না, তারা অন্যের ক্ষতি করেন না, অন্যের উপকারের চেষ্টা করেন। এটিই কি বড় সফলতা নয়? মানুষের অন্তর যারা জয় করতে পারেন, তারা চিরকাল বেঁচে থাকবেন মানুষের অন্তরে।”

শায়খুল ইসলাম শাহসুফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারি(ক.)’র ১৩তম বার্ষিক ওরশ শরীফ শেষে ফাতেহা শরীফ উপলক্ষ্যে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে বোখারী শরীফ শেষে আখেরী মুনাজাত করেন আলহাজ্ব শাহসুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

এ সময় গত মাসের ১২ তারিখের পর থেকে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত শহিদগণের রুহের মাগফিরাত কামনায় এবং বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাআতের একতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়ির নানুপুরে ” মসজিদ এ গাউসুল আযম মাইজভান্ডারি ” এর নির্মাণ কাজ শুরু

বোসপাড়ায় মাদকের রমরমা কারবার: ফাঁড়ি ইনচার্জের দাবি তিনি সৎ, অথচ অভিযান নেই!

বোসপাড়ায় মাদকের রমরমা কারবার: ফাঁড়ি ইনচার্জের দাবি তিনি সৎ, অথচ অভিযান নেই!

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক প্রশাসক

রাজশাহী দুর্গাপুরে হাজারো কৃষকের স্বপ্ন পুড়ে ছাই প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি 

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১৩৬ কেজি গাঁজা ও হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজশাহী’র উপজেলা প্রশাসন ম্যানেজ করে দিনের আলোতে প্রকাশ্যে চলছে অবৈধ পুকুর খনন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া পরীক্ষার্থীকে উদ্ধার করে দিল পুলিশ

জিয়া স্মৃতি ওয়ার্ড কাপ ক্রিকেট: ১৪ নং ওয়ার্ডকে হারিয়ে ১২ নং ওয়ার্ড বিএনপির বিশাল জয়

জিয়া স্মৃতি ওয়ার্ড কাপ ক্রিকেট: ১৪ নং ওয়ার্ডকে হারিয়ে ১২ নং ওয়ার্ড বিএনপির বিশাল জয়

গ্রামীণফোনের স্বীকৃতি পেল রাজশাহীর সেরা জিপিস্টার পার্টনাররা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial