রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শাহমখদুম থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৫, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম খানকা নওদাপাড়া বাস টার্মিনাল এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শোয়ান নাহিদ (১৯) ও মো: মেহেদী হাসান জয় (১৯)। শোয়ান রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ার মো: জালাল উদ্দিনের ছেলে ও মেহেদী হাসান জয় একই এলাকার মো: মাজদার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল সোয়া ৫ টায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: আমিনুল ইসলাম ও তাঁর টিম শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম খানকামোড়ে নওদাপাড়া বাস টার্মিনাল হতে ভদ্রাগামী রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশী করছিলো। তল্লাশী করার সময় আসামি শোয়ান মোটরসাইকেল নিয়ে আসতে দেখে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মোটরসাইকেলটি থামার সংকেত দেয়। সংকেত পেয়ে আসামি রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় সে তার সহযোগী মেহেদী হাসান জয় মিলে গত ২২ মার্চ রাজশাহী জেলার দুর্গাপুর থানার কেওড়াতলা থেকে মোটরসাইকেলটি চুরি করে ব্যবহার করছিলো। আসামি শোয়ানের দেওয়া তথ্যমতে আজ সকাল ৯ টায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে অপর আসামি জয়কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে ১০ সংবাদিক সংগঠনের মানববন্ধন

বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা

আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

পুলিশ কমিশনারের নির্দেশে অভিযানে সফলতা, ছুরিকাঘাত মামলার আসামি আটক

রাবির কাজলা গেইটে হেনস্তা ও মারধরের শিকার ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী

‘যা দিতে কেউ বাধ্য নয়, সেটাই চাঁদা’—সড়ক পরিবহনমন্ত্রীর ব্যাখ্যা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪ ও মাদকদ্রব্য উদ্ধার

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

রাবিতে ‘পুরোনো সংকটে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial