রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২১ মার্চ ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২১, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) সারা দেশের মতো রাজশাহীতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের সকালে নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। একই সঙ্গে হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
নগরীর দরগাপাড়া হজরত শাহ মখদুম (রহ.) মাজার সংলগ্ন মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয় এবং ৮টা ২০ মিনিটে তা শেষ হয়। পরে সকাল পৌনে ৯টায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে এবার কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে মসজিদেই ঈদের নামাজ আদায় করা হয়।ঈদের নামাজে অংশ নিয়ে মিজানুর রহমান মিনু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি দেশকে এগিয়ে নিতে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।
সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, ছয়টি স্থানে ঈদের জামাতের প্রস্তুতি থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। ফলে নগরীর বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন। আয়োজকদের ভাষ্য, দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে ঈদের জামাতে অংশগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জিন্নাহনগর জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেন শফিকুল হক মিলন। তিনি বলেন, ঈদ ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দেয়—সব বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
সব মিলিয়ে এবারের ঈদ উদযাপনে রাজশাহীতে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল বার্তা প্রতিফলিত হয়েছে।ঈদের নামাজে অংশ নিয়ে মিজানুর রহমান মিনু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি দেশকে এগিয়ে নিতে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।
সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, ছয়টি স্থানে ঈদের জামাতের প্রস্তুতি থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। ফলে নগরীর বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন। আয়োজকদের ভাষ্য, দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে ঈদের জামাতে অংশগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ২৫ টি গাঁজার গাছ উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীতে দুই ভারতীয় নাগরিকের ভুয়া জন্মসনদ,জমি দখলের অভিযোগ

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর, শ্রমিক ইউনিয়নের তলবী সভা

বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেপ্তার

ক্যাং থেকে ডক্টর ডুম: যেভাবে বদলে গেল মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমার গল্প

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬ ও মাদকদ্রব্য উদ্ধার

কাটাখালী থানার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

ঈদের দ্বিতীয় দিনে মানবিক উদ্যোগ

নিজাম আলীর গ্রেপ্তার ‘অন্যায়’—মুক্তির দাবিতে মহানগর যুবদলের প্রতিবাদ, মানববন্ধন ও স্মারকলিপি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial