রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ২৭ মে ২০২৪ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শাহমখদুম থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৭, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বোয়লিয়া মডেল থানার ফিরোজাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি গৌতম কুমার সাহা পাবনা জেলার বেড়া থানার নগরবাড়ি এলাকার মৃত গৌড় চন্দ্র সাহার ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকায় বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি গৌতম কুমার সাহার বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় আদালতের মামলায় ১ বছর কারাদণ্ড ও ৮০ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামি গৌতমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। গতকাল ২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি গৌতম বোয়লিয়া মডেল থানার ফিরোজাবাদ এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: জাহিদ হাসান ও তাঁর টিম গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি গৌতমকে বোয়লিয়া মডেল থানার ফিরোজাবাদ থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে অসাধু মিডিয়া কর্মীর তোপের মুখে গোদাগাড়ী থানার পুলিশ

সীমান্তে অস্থিরতা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজশাহীতে তৃণমূল নেতৃত্ব গঠন করতে সফল স্বেচ্ছাসেবক দল

রাজশাহীতে ট্রাকের সংঘর্ষে বাস খাদে আহত ৫০, নিহত ১

সংস্কারের বিপক্ষে থাকা কোনো শক্তির সঙ্গে জোট হবে না — নাহিদ ইসলাম

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাটাখালী থানার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার; তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

পুলিশ সপ্তাহে আরএমপি’র কমিশনারসহ ৪০০ জনকে পদক পরালেন প্রধানমন্ত্রী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial