রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নগরীর আসকার দীঘির পাড়সহ চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম নগরী ও চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত মিরসরাই – সীতাকুণ্ড – হাটহাজারী – রাউজান – ফটিকছড়ি – রাঙ্গুনিয়া – লোহাগড়া – সাতকানিয়া ও বাঁশখালী – পটিয়া – বোয়ালখালী উপজেলায় ইটভাটার নামে প্রকাশ্যে পাহাড় কেটে সাবাড় করছে পাহাড় খেকোরা। চট্টগ্রাম নগরের আসকার দীঘির পূর্ব পাড়
ইস্পাহানি পাহাড়ের বিপরীতে একটি সংঘবদ্ধ দল টিনের ঘেরাও দিয়ে আজ দীর্ঘদিন যাবদ একটি পরিপূর্ণ পাহাড়কে প্রকাশ্যে দিবালোকে নির্বিঘ্নে কেটে যাচ্ছে। পাহাড় কাটার বিষয়ে সংবাদপত্রে সংবাদ প্রকাশ ও মহামান্য হাইকোর্টের পাহাড় কাটা বন্ধের নির্দেশনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন দিনের বেলায় পাহাড় কাটা বন্ধ করলেও প্রশাসনের চোখে ধূলা দিয়ে পাহাড় খেকোরা পাহাড় কাটা অব্যাহত রেখেছে। চট্টগ্রাম নগরী ও আশপাশ উপজেলাতে জরুরি ভিত্তিতে পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে গতকাল ১৮ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) মো : আনোয়ার পাশা।
চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা স ম জিয়াউর রহমান, মাসুদ রানা, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, লিটু সূত্র ধর, জে বি এস আনন্দ বোধি ভিক্ষু, মোহাম্মদ নূর, লাভলি ডিও, শারমিন আকতার, খুশি নিরব, তাজিন সুলতানা মিম, মো হাসান মুরাদ, মোহাম্মদ ইউসুফ।
স্মারকলিপি গ্রহণকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) মো আনোয়ার পাশা বলেন, চট্টগ্রাম একটি নান্দনিক ও সৌন্দর্যময় এলাকা। পাহাড়, নদী ও সমুদ্র বেষ্টিত অপরুপ নগরী বিশ্বের আর কোথাও নেই। চট্টগ্রামের অপরুপ প্রাকৃতিক নিদর্শন পাহাড়গুলো কিছু অসাধু পাহাড় খেকোরা পাহাড় কেটে সাবাড় করছে এটা খুবই দুঃখজনক। পাহাড় কাটার বিরুদ্ধে চট্টগ্রাম নাগরিক ফোরাম চট্টগ্রামের প্রকৃতি রক্ষার দাবি সময়োপযোগী বলে আখ্যায়িত করেন। তিনি স্মারকলিপিটি বিভাগীয় কমিশনারের কাছে প্রেরণ করে যথাযথ আইনানুগ ব্যবস্হা নেওয়ার আশ্বাস দেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী কর্মস্থলে অনুপস্থিত 

রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

৪ কোটি টাকায় ১০টি গোলচত্বর করছে চসিক

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

এআই জগতে রাজত্ব করতে আসছে অ্যাপল ইন্টেলিজেন্স: কী থাকছে নতুন সিরিতে?

তৃণমূলের ভরসা হয়ে উঠলেন জনি, পেলেন পূর্ণ দায়িত্ব

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ৮

আরএমপি সাইবার ইউনিটের বড় সাফল্য: উদ্ধার হওয়া ৭৫টি মোবাইল ফিরল মালিকের হাতে

ট্রাকের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে এক যুবক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial