রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

তৃণমূলের ভরসা হয়ে উঠলেন জনি, পেলেন পূর্ণ দায়িত্ব

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৬, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে একই ইউনিটের পূর্ণাঙ্গ আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় শরিফুল ইসলাম জনির সাংগঠনিক দক্ষতা, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা এবং রাজনৈতিক অভিজ্ঞতার মূল্যায়ন করেই তাকে পূর্ণাঙ্গ আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রাজশাহী মহানগর যুবদলকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মো. মাহাফুজুর রহমান রিটন। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনটিকে সুসংগঠিত রাখতে বিভিন্ন ওয়ার্ডে কর্মীসভা করে দলকে গতিশীল রাখেন। পরবর্তীতে দলের নির্দেশনায় তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

রিটনের পদোন্নতির পর মহানগর যুবদলের নেতৃত্ব নিয়ে এক ধরনের শূন্যতা তৈরি হলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়। দায়িত্ব পাওয়ার পর তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ চালিয়ে যান এবং ধীরে ধীরে নিজেকে যোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেন।

শরিফুল ইসলাম জনির রাজনৈতিক পথচলা দীর্ঘদিনের। তিনি ২০২১ সালের ২৯ অক্টোবর রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

পূর্ণাঙ্গ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর শরিফুল ইসলাম জনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে ধন্যবাদ জানান তার প্রতি আস্থা রাখার জন্য।

তিনি বলেন, রাজশাহী মহানগর যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। দলের নির্দেশনা বাস্তবায়ন এবং তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চীন আনছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেপ্তার ১

র‍্যাব-৫ এর ভাবমূর্তি নষ্টে মাদক–অস্ত্র কারবারিদের নীলনকশা

“রাজশাহীতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ — ওসি না সরালে দুর্বার আন্দোলন”

আরএমপি ডিবি’র অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন আটক

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: রাজশাহীতে উপদেষ্টা আসিফ 

সহকর্মীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত রেলকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নয়, বদলি মাত্র

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাংচুরের প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রামেকে হামের উপসর্গে রোগীর চাপ বাড়ছেই, চিকিৎসাধীন ১৩২

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১.২৪ শতাংশ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial